হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি
১৫ জুন ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) ভোরে উপজেলার তবকপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মফিজুল হকের ছেলে এবং কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুন ধামশ্রেণী ইউনিয়নের রানীগঞ্জ চৌমুহনী-অনন্তপুর সড়কের টেংরাকুড়া সেতুর ওপর মোখলেছুর রহমানসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও কৃষকলীগের নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করেন এবং সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর এ ঘটনায় উলিপুর থানা-তে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার পলাতক আসামি হিসেবে মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে সাঈদ ইবনে সিদ্দিক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  ছোটপর্দায় ম্যারাডোনার অভিষেক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১০

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১১

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১২

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৩

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৪

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৫

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৬

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৮

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

১৯

কালিয়াকৈরে ১১০টি নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস

২০