তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
২৭ জুলাই ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একই পরিবারের ১১ জন্মান্ধ সদস্যের পাশে এমপি নাসের রহমান, দিলেন আর্থিক সহায়তা ও চিকিৎসার আশ্বাস

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের দক্ষিণ ইসলামপুর গ্রামের একই পরিবারের ১১ জন দৃষ্টিপ্রতিবন্ধী সদস্যের অসহায় জীবনযাপনের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তাদের পাশে দাঁড়িয়েছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

জানা যায়, লন্ডনে অবস্থানকালে গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি তার ব্যক্তিগত সহকারী ও স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। দেশে ফেরার পর শনিবার তিনি সরাসরি ওই পরিবারের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন।

এ সময় সংসদ সদস্য পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দৈনন্দিন জীবনসংগ্রাম, চিকিৎসা, বসবাস ও অন্যান্য সমস্যার কথা শোনেন। পরে তিনি পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেন।

পরিদর্শনকালে এমপি নাসের রহমান জানান, তাঁর উদ্যোগে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের মাধ্যমে ইতোমধ্যে পরিবারের তিনজন সদস্যের—একজন প্রাপ্তবয়স্ক ও দুইজন শিশুর—সফল চক্ষু অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের পর তারা দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন।

তিনি আরও জানান, পরিবারের অন্য সদস্যদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি পরিবারটিকে সরকারি প্রতিবন্ধী ভাতা ও অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া তাদের চলাচলের সুবিধার্থে বাড়ির রাস্তা সংস্কারের জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরো পড়ুন...  মৃত্যুঝুঁকিতে গেলানিয়া সেতু

প্রতিবন্ধী পরিবারের সদস্যদের উদ্দেশে সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, “আপনাদের কষ্টের কথা জানতে পেরে আমি চুপ করে থাকতে পারিনি। লন্ডনে থাকা অবস্থাতেই প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। দেশে ফিরে সবার আগে আপনাদের খোঁজখবর নিতে এসেছি। আপনাদের পাশে আমি আছি, ভবিষ্যতেও থাকব।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১০

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১১

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১২

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৩

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৪

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৫

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৬

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৮

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

১৯

কালিয়াকৈরে ১১০টি নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস

২০