আল আমিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি 
২৮ জানুয়ারী ২০২৬, ১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাঁচবিবিতে হান্নান চৌধুরীর নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিশাল গণমিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধানের পক্ষে ধানের শীষ প্রতীকে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থনের ইঙ্গিত দিচ্ছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের শালাইপুর বাজার থেকে মিছিলটি শুরু হয়। বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি পুনরায় শালাইপুর বাজারে এসে শেষ হয়।

মিছিলটির নেতৃত্ব দেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হান্নান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ধানের শীষ প্রতীকসংবলিত ব্যানার, ফেস্টুন ও পোস্টার বহন করেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এতে পাঁচবিবিতে সৃষ্টি হয় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।

আরো পড়ুন...  আরও কয়েকটি কেন্দ্রের প্রাথমিক ফল প্রকাশ

মিছিল শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ফিরিয়ে আনতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

নেতৃবৃন্দ সাধারণ ভোটারদের উদ্দেশে বলেন, কোনো ধরনের ভয়ভীতি উপেক্ষা করে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করতে হবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পাঁচবিবি উপজেলায় বিএনপি বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জন করবে।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বলেন, পাঁচবিবি উপজেলায় ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই বিশাল নির্বাচনী মিছিল তারই বাস্তব প্রতিফলন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কোমলমতি শিশুদের জন্য মৈত্রী স্কুল বাসের উদ্বোধন ও শিক্ষা সামগ্রী বিতরণ

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

১০

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১১

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১২

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১৩

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৪

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৫

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৬

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৭

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৮

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৯

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

২০