উজ্জল রায় , নড়াইল প্রতিনিধি
১৬ মার্চ ২০২৬, ৬:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা ফেরত দিল পুলিশ

নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া নগদ টাকা উদ্ধার করে আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীদের হাতে তুলে দিয়েছে জেলা পুলিশ। সোমবার (১৬ মার্চ) সকালে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা ভুক্তভোগীদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া অর্থ উদ্ধারে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারি মাসে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ২০টি হারানো স্মার্টফোন এবং অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ২ লাখ ১২ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত দক্ষ কর্মকর্তাদের মধ্যে এসআই (নিরস্ত্র) মো. জয়ানুল আবেদীন, এসআই (নিরস্ত্র) মো. রাকিবুল হাসানসহ অন্যান্য সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় নড়াইল জেলার চারটি থানা এলাকায় অনুসন্ধান চালিয়ে এসব মোবাইল ফোন ও টাকা উদ্ধার করেন। উদ্ধারকৃত এসব স্মার্টফোন বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের বলে জানা গেছে।

আরো পড়ুন...  নবাবগঞ্জে বাকপ্রতিবন্ধী যুবতী উদ্ধার, পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে

সোমবার সকালে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার আনুষ্ঠানিকভাবে উদ্ধার হওয়া ২০টি স্মার্টফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ২ লাখ ১২ হাজার টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও টাকা ফেরত পেয়ে ভুক্তভোগীরা আনন্দ ও আবেগে আপ্লুত হয়ে পড়েন।

মোবাইল ফোন ও টাকা ফেরত পাওয়া কয়েকজন ভুক্তভোগী জানান, হারিয়ে যাওয়ার পর তারা এসব জিনিস ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু জেলা পুলিশের উদ্যোগ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তৎপরতায় তারা তাদের মূল্যবান জিনিসপত্র ফিরে পেয়েছেন। তারা এ জন্য জেলা পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভুক্তভোগীরা আরও জানান, মোবাইল ফোন হারিয়ে যাওয়া বা অনলাইন প্রতারণার মাধ্যমে টাকা খোয়া গেলে তারা নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলের সঙ্গে যোগাযোগ করেন। এরপর পুলিশের তৎপরতায় তাদের হারানো মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা সম্ভব হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আব্দুল খালেকসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা।

আরো পড়ুন...  খুলনায় ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার এ সময় বলেন, প্রযুক্তি ব্যবহার করে অপরাধ দমন ও ভুক্তভোগীদের সহায়তায় নড়াইল জেলা পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সাইবার অপরাধ প্রতিরোধ ও জনগণের হারানো সম্পদ উদ্ধারে পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কোমলমতি শিশুদের জন্য মৈত্রী স্কুল বাসের উদ্বোধন ও শিক্ষা সামগ্রী বিতরণ

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

১০

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১১

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১২

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১৩

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৪

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৫

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৬

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৭

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৮

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৯

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

২০