প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চিফ (নোয়াখালী)
২৮ এপ্রিল ২০২৬, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুবর্ণচরে মাদরাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু: বজ্রপাতের গুজব ছড়ানোর অভিযোগ

নোয়াখালীর সুবর্ণচরে তানজিনা আক্তার (১৭) নামে এক মাদরাসা ছাত্রীর আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে ‘বজ্রপাতে মৃত্যু’র গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে পরিবারের বিরুদ্ধে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

নিহত তানজিনা আক্তার ওই গ্রামের বাসিন্দা শেখ মোজাম সেন্টুর মেয়ে। তিনি স্থানীয় চরবাটা ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে তানজিনা নিজ বসতঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে পরদিন মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা প্রতিবেশী ও পুলিশকে জানান যে, ভোরে পুকুরঘাটে যাওয়ার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছিল পরিবার।

খবর পেয়ে সুবর্ণচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে বজ্রপাতে মৃত্যুর কোনো আলামত খুঁজে পায়নি। এতে পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয়। পরবর্তীতে নিবিড় তদন্তে আত্মহত্যার বিষয়টি প্রাথমিক সত্যতা পাওয়ায় মরদেহ উদ্ধার করে পুলিশ।

সুবর্ণচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, “প্রাথমিকভাবে পরিবার বজ্রপাতে মৃত্যুর তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তবে ঘটনাস্থলে গিয়ে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। ময়নাতদন্ত ছাড়াই দাফনের চেষ্টা করায় বিষয়টি সন্দেহজনক মনে হয়। তাই আমরা মরদেহ উদ্ধার করেছি।”

আরো পড়ুন...  সেনবাগে মহি উদ্দিনকে সংবর্ধনা

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, একটি অপমৃত্যুকে বজ্রপাতের নাটক সাজিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টায় এলাকায় ব্যাপক সমালোচনা ও জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১০

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১১

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১২

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৩

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৪

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৫

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৬

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৮

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

১৯

কালিয়াকৈরে ১১০টি নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস

২০