কক্সবাজার শহরের কলাতলী মেইন সড়কে অবস্থিত জেলা কারাগারের মূল ফটকের সামনে সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ওই এলাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
সড়কের বিভিন্ন অংশে পানি জমে থাকায় অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেল চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। পাশাপাশি পানিতে সড়কের বড় অংশ তলিয়ে যাওয়ায় যানজট ও দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা এবং সড়কের বেহাল অবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই এ এলাকায় পানি জমে যায়। অথচ এটি শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক।
এলাকাবাসী দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক সংস্কারের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মন্তব্য করুন