এইচ এম নাসির উদ্দীন , ঝালকাঠি প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাঠালিয়ায় গণভোট প্রচারে সুধী সমাবেশ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে গণভোটের প্রচার ও ভোটারদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. মমিন উদ্দিন। অনুষ্ঠানে গণভোটের গুরুত্ব, ভোটারদের সচেতনতা এবং নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. মমিন উদ্দিন বলেন, গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হলো গণভোট। জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে গণভোটে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তিনি বলেন, ভোটারদের নির্ভয়ে ও সচেতনভাবে ভোট প্রদানের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনসহ সমাজের সব স্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে এটি কার্যকর ভূমিকা রাখবে। তাই কোনো প্রকার গুজব বা বিভ্রান্তিতে না পড়ে সঠিক তথ্য জেনে ভোট প্রদানে এগিয়ে আসার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানান তিনি।

আরো পড়ুন...  হাতপাখার পক্ষে ভোট দিতে জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে

উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সত্তার। বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জামসেদ আজাদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাপস কুমার তালুকদার, উপজেলা প্রকৌশলী মোস্তফা কামালসহ অন্যান্য কর্মকর্তারা। বক্তারা গণভোটে অংশগ্রহণের আইনগত দিক, ভোটারদের দায়িত্ব এবং সচেতনতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

সুধী সমাবেশে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা গণভোটকে সফল করতে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা গণভোটে ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়ি সীমান্তে গোলাবারুদ উদ্ধার

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনায় অনিয়মের অভিযোগ

মহিপুরে যুব অধিকার পরিষদ সভাপতির পদত্যাগ

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

ইসলামপুরে বিএনপি নেতাদের জামায়াতে যোগদান

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১০

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১১

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

১২

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

১৩

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

১৪

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

১৫

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১৬

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১৭

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১৮

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৯

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

২০