মহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৪ মার্চ ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কামিল মাদ্রাসায় দুআ ও ইফতার মাহফিল

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে দুআ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ), ১৪ রমজান বিকাল ৫টায় মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে মাদ্রাসার দাতা, প্রতিষ্ঠাতা, শুভানুধ্যায়ী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয়। মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাঃ এমরান হোসেন স্বাগত বক্তব্যে উপস্থিত অতিথি ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক অগ্রযাত্রায় সমাজের সকল শ্রেণির মানুষের আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মাদ্রাসার চলমান শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও মাদ্রাসার সভাপতি মোহাঃ লতিফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ-এর আমীর মোঃ নূরুল ইসলাম বুলবুল। বক্তব্যে তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান। তিনি বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ ও নৈতিক মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। মাদ্রাসার চলমান নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

আরো পড়ুন...  সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্পপতি ও নবাব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকবর হোসেন, এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম (সিআইপি), শিবগঞ্জ উপজেলার মেসার্স রিপন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ খাইরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল ওদুদ, পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর এবং জেলা আইনজীবী সমিতির সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিক এনাতুল্লাহ প্রমুখ। বক্তারা মাদ্রাসার শিক্ষা বিস্তার, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আলোচনা পর্ব শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দুআ পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আন্তরিকতার মধ্য দিয়ে দুআ ও ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে।

এ ধরনের আয়োজন মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্ট সবার মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়ি সীমান্তে গোলাবারুদ উদ্ধার

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনায় অনিয়মের অভিযোগ

মহিপুরে যুব অধিকার পরিষদ সভাপতির পদত্যাগ

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

ইসলামপুরে বিএনপি নেতাদের জামায়াতে যোগদান

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১০

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১১

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

১২

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

১৩

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

১৪

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

১৫

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১৬

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১৭

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১৮

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৯

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

২০