তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
১৮ জুলাই ২০২৬, ৭:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুলাউড়ায় ডিবির অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা-মদ ও নগদ অর্থ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১ দশমিক ৭০ লিটার কেরু ব্র্যান্ডের দেশীয় মদ এবং মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় কুলাউড়া উপজেলার টিলাগাঁও বাজারের দক্ষিণ পাশে লহরাজপুর গ্রামের একটি দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কুলাউড়া উপজেলার লহরাজপুর গ্রামের মো. আব্দুল বাজিদ (৪০) এবং বর্তমানে একই এলাকায় বসবাসরত কুমিল্লা জেলার কোতোয়ালী থানার কামাল (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) আহলাদ ইবনে জামিল, পিপিএম-এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

পরে তল্লাশিকালে আব্দুল বাজিদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার দোকান থেকে ১ দশমিক ৭০ লিটার দেশীয় মদ এবং মাদক বিক্রির ৩০ হাজার টাকা জব্দ করা হয়। অপরদিকে কামালের কাছ থেকে আরও ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরো পড়ুন...  কাঁঠালিয়ায় শিক্ষার্থীদের নৈতিকতা ও মাদকবিরোধী আলোচনা

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ইয়াবা ও মদ বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, সিডিএমএস (CDMS) যাচাই করে দেখা গেছে, গ্রেপ্তারকৃত আব্দুল বাজিদ ও কামালের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। শনিবার তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়ি বাজারে ফুটপাত দখলের মহোৎসব, সড়কে ঝুঁকিপূর্ণ চলাচল

কুলাউড়ায় ডিবির অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা-মদ ও নগদ অর্থ উদ্ধার

আলীকদমে বন্যার্তদের পাশে ৪৭ বিজিবি, ত্রাণ বিতরণের পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প

সেনবাগে ইয়াবাসহ বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার

চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে ৪ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

বিএসএফের আপত্তিতে আটকে মনু নদ বাঁধ প্রকল্প, ঝুঁকিতে লাখো মানুষ

দিনাজপুরে তুলা চাষে নতুন সম্ভাবনা, কৃষকদের মাঝে চারা ও কৃষি উপকরণ বিতরণ

বন্যার ক্ষতচিহ্ন মৌলভীবাজারে: ভেঙে গেছে ৯৫ কিলোমিটার সড়ক

হিলিতে স্মার্ট উদ্যোক্তা ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

খোকসায় জোড়া খুন: আধিপত্য বিস্তার ও মাদক-সংক্রান্ত বিরোধের অভিযোগ

১০

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ

১১

ঝালকাঠির কাঠালিয়ায় সাইবার আইনের মামলায় যুবদল নেতা মাসুম বিল্লাহ আটক

১২

শ্যামগঞ্জের কিংবদন্তি ছাত্রনেতা হেলালের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

১৩

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১২২ বোতল এস্কাফ সিরাপ ও ২০ ভারতীয় মোবাইল জব্দ

১৪

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান ভেড়ামারা পৌর বিএনপি নেতা শফিকুল ইসলাম ডাবলুর

১৫

কিশোরগঞ্জে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা

১৬

খাগড়াছড়িতে টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

১৭

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার; আটক ১

১৮

রামপালে কলেজছাত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাতের দাবি

১৯

বাগেরহাটের রামপালে জমি বিরোধে প্রাণনাশের হুমকির অভিযোগ

২০