হাফিজ মাসুম আহমেদ দুধরচকী:
১৪ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী হতে চান হাফিজ মাছুম আহমদ

সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, ইসলামি চিন্তাবিদ, লেখক, গবেষক, কলামিস্ট ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব হাফিজ মাছুম আহমদ দুধরচকী। তার এই ঘোষণার পর উপজেলার রাজনৈতিক, সামাজিক ও সচেতন মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও জনকল্যাণমূলক অনুষ্ঠানে অংশগ্রহণকালে তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। এ সময় তিনি জকিগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী জকিগঞ্জবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন, “জকিগঞ্জের মাটি ও মানুষের সঙ্গে আমার আত্মার বন্ধন রয়েছে। এই জনপদের উন্নয়ন কোনো একক ব্যক্তির কাজ নয়, বরং এটি আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। আমি বিশ্বাস করি, দেশে ও প্রবাসে অবস্থানরত জকিগঞ্জবাসী ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমাদের উপজেলা একটি আধুনিক, সমৃদ্ধ ও সম্ভাবনাময় মডেল জনপদে পরিণত হতে পারে।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই জনপদকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসার লক্ষ্য নিয়েই তিনি কাজ করতে চান। নির্বাচিত হলে তিনি একজন জনপ্রতিনিধি নয়, বরং জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “ক্ষমতার চেয়ে মানুষের কল্যাণ আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমি চাই জকিগঞ্জ হোক একটি পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত, সুশাসনভিত্তিক এবং পরিকল্পিত মডেল উপজেলা।”

আরো পড়ুন...  মোংলায় বীর মুক্তিযোদ্ধা লতিফ হাওলাদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি জানান, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার ভিত্তিতে একটি কার্যকর উপজেলা পরিষদ গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য। কৃষি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং যুব উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতে বাস্তবমুখী ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন বলেও আশ্বাস দেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, উপজেলার জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন পেলে তিনি তাদের প্রত্যাশার যথাযথ প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন। পাশাপাশি সকলের সম্মিলিত সহযোগিতায় সম্প্রীতি, উন্নয়ন, মানবিক মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক একটি আদর্শ জকিগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তব্যের শেষাংশে তিনি উপজেলার সকল নাগরিকের সুস্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।

উল্লেখ্য, হাফিজ মাছুম আহমদ দুধরচকী দীর্ঘদিন ধরে সামাজিক, ধর্মীয়, শিক্ষাবিষয়ক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম, সিলেট এবং সিলেটস্থ দুধরচক ঐক্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়া জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট বিভাগ ও কম্বাইন্ড হিউম্যান রাইটার্স ওয়ার্ল্ড সিলেট বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি জাতীয় দৈনিক বিকাল বার্তার ঢাকা স্টাফ রিপোর্টার এবং দৈনিক বিজয়ের কণ্ঠ সিলেটের স্পেশাল রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। বিভিন্ন সময়ে তিনি শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে জনসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রেখে চলেছেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুবর্ণচরে নারীর সুরক্ষায় কর্মশালা

পলিথিনের ছাউনিতে দেলোয়ারের জীবন

কিশোরগঞ্জে আইন-শৃঙ্খলা জোরদারে সভা

প্রাইজ প্রকল্পে দক্ষতার স্বীকৃতি

জকিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী হতে চান হাফিজ মাছুম আহমদ

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে মাদ্রাসা সুপারের অপসারণের দাবিতে মানববন্ধন

মোরেলগঞ্জে নকল সিগারেট উদ্ধারের ঘটনায় ৩ জনের নামে মামলা দায়ের

মোংলায় বিএনপি নেতা ফারুক’র নামে অপপ্রচার, থানায় জিডি

কালিহাতীতে গৃহবধূ নির্যাতন, শালিশে হামলার অভিযোগ

১০

প্রিপেইড মিটারে ভোগান্তিতে কালিয়াকৈরের গ্রাহকরা

১১

ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে দুধরচকীর শোক

১২

কিশোরগঞ্জে বিএমবিএফের অভিষেক অনুষ্ঠিত

১৩

উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়নে শঙ্কা, চাঁদাবাজি বন্ধের আহ্বান এমপি আজহারের

১৪

নারীর প্রতি সহিংসতা নিরসনে শরনখোলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন 

১৬

পটিয়ায় নিহত পঙ্কজ শীলের পরিবারের পাশে এমপি এনাম

১৭

কেষ্টমনিপাড়ায় বিজিবির নতুন ক্যাম্প স্থাপন

১৮

রেললাইন পারাপারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

১৯

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

২০