এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি-
৪ জুন ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা আয়শা সিদ্দিকা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোঃ মাসউদুল আলম এবং গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী এস এন ওমর ফারুক সুমন।

কর্মশালায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম, এর গুরুত্ব এবং স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে এর ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, গ্রাম আদালত কার্যকর হলে সাধারণ মানুষ দ্রুত ও সহজে ন্যায়বিচার পেতে পারে এবং আদালতের ওপর চাপও কমে আসে।

আলোচনায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনবান্ধব করতে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে প্রচার-প্রচারণা জোরদার করার আহ্বান জানান।

আরো পড়ুন...  খাল খননে অনিয়মে ঠিকাদারকে শোকজ

অনুষ্ঠান শেষে গ্রাম আদালত ব্যবস্থার মাধ্যমে শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত বাহিনীর সদস্য আটক

এনএসআই’র তথ্যে মোংলায় ভুয়া র‍্যাব সদস্য আটক

এফসিপিএস ট্রেইনিদের দাবিতে মাগুরায় চিকিৎসকদের বিক্ষোভ, বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান

পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে মোরেলগঞ্জে র‌্যালি ও গাছের চারা বিতরণ

পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ: মাছ লুট, গাছ কর্তন ও চলাচলের পথ অবরুদ্ধ

মিথ্যা মামলার প্রতিবাদে রামপালে থানা ঘেরাও, উত্তাল যুবদল–স্বেচ্ছাসেবক দল

ফয়সাল আহমেদ হত্যার বিচার দাবিতে শ্যামগঞ্জে উত্তাল মানববন্ধন

বদরগঞ্জে যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধের অভিযোগ, নারীসহ ২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ

পুস্যাবের কেন্দ্রীয় কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহিম–পান্থ জুটি

গাবুরায় আয়বর্ধনে ১৪ পরিবারকে গরু বিতরণ

১০

সেনবাগ বাজারে ফুটপাত দখলে চরম জনদুর্ভোগ, চলাচলে ঝুঁকিতে সাধারণ মানুষ

১১

ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

১২

মোরেলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংবাদ সম্মেলন

১৩

পেকুয়ায় র‌্যাবের মধ্যরাতের অভিযান, অস্ত্র-গুলিসহ এক ব্যক্তি আটক

১৪

দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগে খুলনা ইসলামীয়া হাসপাতালের পরিচালক কারাগারে

১৫

হিজলা গৌরবদীতে একই দাবিতে দুই দিনের ব্যবধানে দুই মানববন্ধন, স্থানীয়দের মধ্যে তীব্র মিশ্র প্রতিক্রিয়া

১৬

কার্ডের নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ, জেসমিনের শাস্তি ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

১৭

ফ্যামিলি কার্ডে ৬২ ধনী নারী, যশোর সমাজসেবার তিন কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

১৮

রাজশাহীতে ২ লাখ ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন

১৯

যমুনায় ডুবে নিখোঁজ সপ্তম শ্রেণির ছাত্র, রাতভর উৎকণ্ঠায় পরিবার

২০