মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২০ জুন ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

বন্ধুদের উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান। ছবি : সংগৃহীত
বন্ধুদের উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান। ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ এলেই সমর্থকদের উন্মাদনা যেন নতুন মাত্রা পায়। প্রিয় দলের জয়-পরাজয়কে কেন্দ্র করে চলে নানা ধরনের বাজি, চ্যালেঞ্জ ও মজার প্রতিশ্রুতি। এমনই এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে চট্টগ্রামের মিরসরাইয়ে। ব্রাজিলের জয়ে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনার সমর্থন ছেড়ে ব্রাজিল শিবিরে যোগ দিয়েছেন এক তরুণ সমর্থক।

ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা কামরুল হাসান উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেহেদিনগর গ্রামের বাসিন্দা। কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ঘোষণা দেন, ব্রাজিল যদি হাইতির বিপক্ষে জয়লাভ করে, তাহলে তিনি দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনার সমর্থন ত্যাগ করবেন এবং ব্রাজিলকে সমর্থন করবেন।

শনিবার (২০ জুন) ভোরে অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে ৩-০ গোলের ব্যবধানে হারায় ব্রাজিল। দলের এই জয়ের পর নিজের দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসেননি কামরুল। বন্ধুদের উপস্থিতিতে গ্রামের একটি খোলা স্থানে দুধ দিয়ে গোসল করেন তিনি। এরপর আর্জেন্টিনার জার্সি খুলে গায়ে তোলেন ব্রাজিলের জার্সি।

পুরো ঘটনাটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। অনেকেই বিষয়টিকে মজার ছলে দেখলেও ফুটবলপ্রেমীদের মধ্যে এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

আরো পড়ুন...  পানামার জালে ৬ গোল, প্রস্তুত ব্রাজিল

কামরুল হাসান বলেন, “মূলত ব্রাজিল সমর্থকদের খোঁচা দিতেই মজার ছলে এমন ঘোষণা দিয়েছিলাম। আমার ধারণা ছিল ব্রাজিল হয়তো জিততে পারবে না। কিন্তু তারা জিতে গেছে। তাই নিজের কথার মর্যাদা রাখতে দুধ দিয়ে গোসল করেছি। এখন সবাই আমাকে নিয়ে হাসাহাসি করলেও আমি বিষয়টি বেশ উপভোগ করছি।”

কামরুলের বন্ধু ও ব্রাজিল সমর্থক ফাইয়াজ রিয়াজ বলেন, “কামরুল সবার সামনে বলেছিল, ব্রাজিল জিতলে সে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলকে সমর্থন করবে। ম্যাচ শেষে আমরা তাকে ডেকে এনে তার প্রতিশ্রুতি অনুযায়ী দুধ দিয়ে গোসল করাই এবং ব্রাজিলের জার্সি পরিয়ে দিই। এখন সে নিজেকে ব্রাজিলের সমর্থক বলে পরিচয় দিচ্ছে।”

তিনি আরও বলেন, “ব্রাজিল হয়তো অনেক বছর বিশ্বকাপ জিততে পারেনি, কিন্তু শৈল্পিক ফুটবলের জন্য দলটির আলাদা পরিচিতি রয়েছে। এ কারণেই বিশ্বের কোটি কোটি মানুষের মতো আমরাও ব্রাজিলকে ভালোবাসি।”

স্থানীয়দের মতে, ফুটবল বিশ্বকাপ ঘিরে এমন মজার ঘটনাগুলো খেলার প্রতি মানুষের আবেগ ও ভালোবাসারই বহিঃপ্রকাশ। আর কামরুলের এই ব্যতিক্রমী ‘দলবদল’ এখন মিরসরাইয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবীর কারাদণ্ড

গ্যাস সিলিন্ডারে পানি মিশিয়ে প্রতারণা, জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধে ছেলের হামলায় পিতা গুরুতর জখম

তেতুলিয়ায় বিষধর সাপের কামড়ে সাবেক শিক্ষিকার মৃত্যু

খুলনায় ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে জনসমুদ্র, নগরজুড়ে জনস্রোত

মানবিক বাজেটে সব শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

বদরগঞ্জে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রামবাসীর হাতে আটক

বাংলাদেশের কর্মসংস্থান সম্প্রসারণে দক্ষতা, শিল্পায়ন ও উদ্যোক্তা সৃষ্টি সবচেয়ে জরুরি: আবদুর রহিম খন্দকার

আলেমকে ফাঁসাতে মিথ্যা মামলা, ভাতিজার বিরুদ্ধে অভিযোগ

দীর্ঘ ১৫ বছর পর মাগুরা-নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল শুরু

১০

চিলকা নদীতে মর্টার শেল উদ্ধার

১১

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কুলিয়ারচরে বিএনপি নেতার ওপর হামলা, থানায় অভিযোগ

১২

দুই হাঁটুতে পানি জমে ১০-১২ বছর, মানবেতর জীবনযাপন করছেন তিন সন্তানের জনক রাসেল ফকির

১৩

খুলনা বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান গবেষণা নিয়ে দিনব্যাপী কর্মশালা

১৪

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১৫

মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরা উদ্বোধন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নের প্রত্যাশা

১৬

টেকনাফের যুবক ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক

১৭

হাইতির জালে ৩ গোল করে বিরতিতে ব্রাজিল

১৮

যশোরে ৪১১তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স এর শুভ উদ্ভোধন

১৯

আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমণি, ভিডিও ভাইরাল

২০