আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি -
১৫ জুন ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গম পাহাড়ি জনপদে বিশুদ্ধ পানির আলো, সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের দুর্গম চিকনচান পাড়ার শতাধিক পরিবারের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট দূর করতে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি সদর জোনের অর্থায়নে স্থাপিত সৌরশক্তিচালিত আধুনিক পানি সরবরাহ প্রকল্পের মাধ্যমে এখন নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাচ্ছেন এলাকার বাসিন্দারা।

দীর্ঘদিন ধরে পাহাড়ি ছড়া ও ঝিরির অনিরাপদ পানির ওপর নির্ভরশীল ছিল চিকনচান পাড়ার মানুষ। বর্ষা মৌসুমে ঘোলা ও দূষিত পানি এবং শুষ্ক মৌসুমে তীব্র পানিসংকট তাদের নিত্যসঙ্গী ছিল। বিশেষ করে নারী ও শিশুদের সুপেয় পানির জন্য দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিতে হতো।

সোমবার (১৫ জুন) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সৌরচালিত পানি সরবরাহ প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রকল্পের আওতায় স্থাপিত সোলার পাম্পের মাধ্যমে শতাধিক পাহাড়ি পরিবার ছাড়াও চিকনচান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নিরাপদ পানির সুবিধা ভোগ করবেন।

উদ্বোধন শেষে জোন কমান্ডার বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।

আরো পড়ুন...  গাজীপুর ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত

এ সময় স্থানীয় কার্বারি ও এলাকাবাসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পানির জন্য আমাদের অনেক কষ্ট করতে হতো। বর্ষায় দূষিত পানি ব্যবহার করে নানা রোগে আক্রান্ত হতাম। সেনাবাহিনীর এই উদ্যোগ আমাদের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করেছে।

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান বলেন, “পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, ৮ জনের কারাদণ্ড-জরিমানা

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত

খাগড়াছড়িতে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি

পঞ্চগড়ে শিক্ষককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে থানায় এজাহার

কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

নাচোলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনে পৌরসভার র‍্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা

১০

জুলাই আন্দোলনের শহীদ পরিবারকে সংবর্ধনা দিল কুলিয়ারচর বিএনপি

১১

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কাঠালিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

মোড়েলগঞ্জে নানা আয়োজনে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

১৩

চন্দনাইশে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

১৪

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সংবর্ধনা ও আলোচনা সভা

১৫

‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে স্বৈরাচারের উত্থান হবে’: মোরেলগঞ্জে এমপি আব্দুল আলীম

১৬

পাহাড়ের বাঙালিদের আয়কর মওকুফসহ ১১ দাবিতে শাহবাগে বিক্ষোভ

১৭

৪ আগস্ট ২০২৪ বা ৩৫ জুলাই—যে স্মৃতি কোনো দিন ভোলার নয়

১৮

ভোলায় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, অভিযুক্ত সাবেক চেয়ারম্যান

১৯

চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির প্রতিনিধির কাছে স্মারকলিপি

২০