স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘নেইমার মাঠে নামলেই প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে’

নেইমার জুনিয়র। ছবি: এএফপি
নেইমার জুনিয়র। ছবি: এএফপি

বিশ্বকাপের মঞ্চে শেষবারের মতো নিজের জাদুকরী ফুটবল উপহার দিতে মুখিয়ে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার লক্ষ্যে কঠোর পরিশ্রম করছেন তিনি। আর তার প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে পুরো ব্রাজিল দল। সতীর্থদের বিশ্বাস, নেইমার মাঠে থাকলেই প্রতিপক্ষের ওপর তৈরি হবে বাড়তি চাপ।

বৃহস্পতিবার (১৮ জুন) দলের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো।

তিনি বলেন, “আপনার দলে যখন নেইমারের মতো একজন খেলোয়াড় থাকবে, তখন প্রতিপক্ষ স্বাভাবিকভাবেই তার দিকে বিশেষ নজর দেবে। তাকে থামাতে একাধিক খেলোয়াড় দায়িত্ব পালন করবে। ফলে আমাদের অন্য খেলোয়াড়দের জন্য জায়গা তৈরি হবে, যা দলের জন্য বড় সুবিধা।

দানিলো আরও বলেন, “মাঠে নেইমারের উপস্থিতিই প্রতিপক্ষকে এলোমেলো করে দেওয়ার জন্য যথেষ্ট। তার সামর্থ্য নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমরা সবাই চাই সে পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসুক এবং দলকে সহায়তা করুক।”

গত মে মাসে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে পায়ের পেশিতে (কাফ মাসল) চোট পান নেইমার। এরপর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। ধীরে ধীরে ফিটনেস ফিরে পাচ্ছেন এই তারকা ফরোয়ার্ড।

আরো পড়ুন...  বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

ব্রাজিল শিবির থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, শুরুতে আলাদাভাবে অনুশীলন করলেও এখন সতীর্থদের সঙ্গে বল নিয়ে অনুশীলন শুরু করেছেন নেইমার। সম্প্রতি অনুশীলনে যোগ দিলে তাকে বিশেষ ‘টানেল অব ফায়ার’ সম্মাননার মাধ্যমে স্বাগত জানান সতীর্থরা, যা দলের মধ্যে তার জনপ্রিয়তা ও গুরুত্বকেই তুলে ধরে।

তবে নেইমারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয় ব্রাজিলের কোচিং স্টাফ। পুরনো চোট পুরোপুরি সেরে না ওঠা পর্যন্ত তাকে মাঠে নামানোর ব্যাপারে সতর্ক অবস্থান নিয়েছে দলটি। এ কারণে হাইতির বিপক্ষে আসন্ন ম্যাচে তার অংশগ্রহণ নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

ব্রাজিল সমর্থকদের আশা, দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে বিশ্বকাপের মঞ্চে ফিরবেন নেইমার। আর তার প্রত্যাবর্তন ব্রাজিলের শিরোপা স্বপ্নকে আরও শক্তিশালী করে তুলবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈরে গার্মেন্টসের পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

ভাণ্ডারিয়ায় কঁচা নদীতে অবৈধ জাটকা শিকার, দুই জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা

৩য় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৪৫ বছরের শামীম গ্রেপ্তার

পীরগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন, দেশীয় ফল চাষে উদ্বুদ্ধকরণ

মোরেলগঞ্জের বিএনপি নেতা মিলনের প্রশংসনীয় উদ্যোগ: নিজস্ব অর্থায়নে বালুর রাস্তা সংস্কার

‘নেইমার মাঠে নামলেই প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে’

অস্তিত্বহীন রাইস মিলের নামে চাল বরাদ্দের অভিযোগ, পাটগ্রামে খাদ্য সংগ্রহ ব্যবস্থায় অনিয়মের প্রশ্ন

পাহাড়ি জনপদে শিক্ষার আলো ছড়াতে বিজিবির উদ্যোগ, ৬০ শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ

১০

তোমাকে আদর করে মারতে চাই’ ছাত্রীকে খুবি শিক্ষক

১১

তেতুলিয়ায় তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১২

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৩

পঞ্চগড় আদালতে বেঞ্চে শুয়ে থাকা আসামির রহস্যজনক মৃত্যু

১৪

খুলনা বিভাগীয় সমাবেশ ঘিরে মাগুরায় জামায়াতের প্রস্তুতি সভা

১৫

ব্যবসায়ী সোহেল রানার মৃত্যুর রহস্য ঘনীভূত, পরিকল্পিত হত্যার অভিযোগে আদালতে মামলা

১৬

খালেদা রাব্বানীর বাসায় আবেগঘন মুহূর্ত, প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১৭

মৌলভীবাজার বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় সভা

১৮

কিশোরগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৯

কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

২০