পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
৬ অগাস্ট ২০২৬, ৬:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটিয়ায় র‍্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক

কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে এক লাখ পিস ইয়াবা পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে র‍্যাব-৭। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এক লাখ পিস ইয়াবা উদ্ধার, পাচারে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল জব্দ এবং মোটরসাইকেল গ্যাংয়ের ছয় সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল প্রায় ১০টার দিকে চট্টগ্রামের পটিয়া পৌরসভার ডাকবাংলো এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৭ সূত্র জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে প্রবেশের আগে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে বিকল্প সড়ক ব্যবহার করে ইয়াবার চালান নিয়ে আসছিল একটি চক্র। গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে তাদের কাছ থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মোট ছয়জনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

তিনি আরও জানান, ঘটনাটির বিস্তারিত তথ্য জানাতে দুপুরে প্রেস ব্রিফিং করা হবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো পড়ুন...  মরিচ্যায় ১০ হাজার ইয়াবা উদ্ধার

র‍্যাবের এ অভিযানে কক্সবাজার-চট্টগ্রাম রুটে সক্রিয় একটি মাদক পাচার চক্রের বড় চালান জব্দ হওয়ায় মাদকবিরোধী অভিযানে এটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনু সেচ প্রকল্পের জলাবদ্ধতা নিরসনে কৃষকদের স্মারকলিপি

দ্রব্যমূল্য, গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে মাগুরায় ১১ দলীয় জোটের স্মারকলিপি

পটিয়ায় র‍্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক

জুলাই শহীদদের স্মরণে বড়লেখায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

পটিয়ায় এলডিপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

বড়লেখায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ-গণমিছিল

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, ৮ জনের কারাদণ্ড-জরিমানা

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত

খাগড়াছড়িতে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি

১০

পঞ্চগড়ে শিক্ষককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে থানায় এজাহার

১১

কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১২

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৩

নাচোলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

১৪

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন

১৫

চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনে পৌরসভার র‍্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা

১৬

জুলাই আন্দোলনের শহীদ পরিবারকে সংবর্ধনা দিল কুলিয়ারচর বিএনপি

১৭

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কাঠালিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

মোড়েলগঞ্জে নানা আয়োজনে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

১৯

চন্দনাইশে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

২০