স্টাফ রিপোর্টার,
২৩ মার্চ ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পেট্রোল পাম্পের গ্রহ সংকট, বন্ধের আশঙ্কা নেই

পাম্প

দেশে পেট্রোল পাম্প বন্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই, তবে চাহিদার তুলনায় জ্বালানির সরবরাহ কম থাকায় সাময়িক সংকট তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হলেই এই সমস্যার সমাধান হবে।

সোমবার (২৩ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাজ্জাদুল কবির জানান, মূলত ঈদ উপলক্ষে ব্যাংক বন্ধ থাকায় পে-অর্ডার করা যাচ্ছে না। এর ফলে ডিপো থেকে নতুন করে জ্বালানি উত্তোলনে বাধা তৈরি হয়েছে। এই কারণেই দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে সরবরাহ ব্যাহত হচ্ছে এবং গ্রাহকদের চাহিদা পূরণে সমস্যা দেখা দিচ্ছে।

তিনি আরও বলেন, পাম্পগুলোতে জ্বালানি পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে—এমন পরিস্থিতি নয়, বরং সীমিত সরবরাহের কারণে গ্রাহকদের চাহিদা অনুযায়ী জ্বালানি দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে অনেক জায়গায় দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে, বিশেষ করে মোটরসাইকেল চালকদের ভোগান্তি বেশি দেখা যাচ্ছে।

এর আগে এক প্রেস বিজ্ঞপ্তিতে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন জানায়, বর্তমানে সারাদেশের পাম্পগুলোর অবস্থা বেশ চাপের মধ্যে রয়েছে। প্রতিদিন কোম্পানি থেকে যে পরিমাণ জ্বালানি সরবরাহ করা হচ্ছে, তা দিয়ে ক্রেতাদের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। এতে পাম্পে কর্মরত কর্মচারীদের ওপরও বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। দীর্ঘ সময় নিরবচ্ছিন্নভাবে কাজ করতে গিয়ে তারা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছেন।

আরো পড়ুন...  নড়াইলে চার খুন: ৬৯ আসামির মামলা, গ্রেফতার ১০

সংগঠনটির তথ্য অনুযায়ী, ঈদের আগের দিন একটি জেলা শহরের একটি পাম্পে প্রায় ১০ হাজার ৫০০ লিটার পেট্রোল ও সমপরিমাণ অকটেন মজুত ছিল। স্বাভাবিক অবস্থায় এই পরিমাণ জ্বালানি কয়েক দিন চলার কথা থাকলেও অতিরিক্ত চাহিদা ও হঠাৎ ভিড়ের কারণে অল্প সময়ের মধ্যেই তা শেষ হয়ে যায়। একই ধরনের পরিস্থিতি দেশের বিভিন্ন জায়গায় লক্ষ্য করা গেছে।

এছাড়া কিছু এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনারও অভিযোগ উঠেছে। গভীর রাতে সংঘবদ্ধভাবে পাম্পে গিয়ে জোরপূর্বক জ্বালানি নেওয়ার চেষ্টা, এমনকি কোথাও কোথাও লাঠিসোঁটা নিয়ে হামলার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। এতে পাম্প মালিকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, ঈদের ছুটি শেষে ব্যাংক ও অফিস-আদালত খুলে গেলে জ্বালানি উত্তোলন ও সরবরাহ প্রক্রিয়া স্বাভাবিক হবে। তখন বর্তমান সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং পেট্রোল পাম্পগুলো আবার আগের মতো স্বাভাবিক কার্যক্রমে ফিরবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০