শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধী ও গর্ভবতী মায়ের অংশগ্রহণ, মোরেলগঞ্জে কেন্দ্রে নারীদের দীর্ঘ লাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটকেন্দ্রে প্রতিবন্ধী ব্যক্তি ও গর্ভবতী মায়েদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হাজারো নারী ভোটাধিকার প্রয়োগ করেন।

বৃহস্পতিবার সকাল ৮টায় এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম। এ সময় তার সহধর্মিণী ও ছেলে উপস্থিত ছিলেন। ভোট দিয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, মোরেলগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হলেও শরণখোলার কিছু কেন্দ্রে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। কোথাও কোথাও ভোটারদের কেন্দ্রে আসতে বাধা ও কর্মীদের মারধরের অভিযোগও করেন তিনি। নির্বাচিত হলে সকল ধর্মের মানুষের সম্প্রীতির বন্ধনে বসবাস নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সোমনাথ দে সকাল সাড়ে ৮টায় মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। প্রতিক্রিয়ায় তিনি বলেন, দীর্ঘদিন পর মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারছেন এবং বিজয় নিয়ে তিনি শতভাগ আশাবাদী।

জেলা বিএনপি নেতা মনিরুল হক ফরাজী ওলামাগঞ্জ নেছারুল উলুম সিনিয়র মাদরাসা কেন্দ্রে ভোট দিয়ে বলেন, ১৭ বছর পর ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন—এ যেন ঈদের উৎসব। তিনি কয়েকটি কেন্দ্র ঘুরে কোনো অনিয়ম দেখেননি দাবি করে বলেন, জামায়াতের অভিযোগ সঠিক নয়; বরং বারইখালী ইউনিয়নে বিএনপি কর্মীদের ওপর হামলার অভিযোগ তোলেন তিনি।

আরো পড়ুন...  পাঁচবিবিতে হান্নান চৌধুরীর নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিশাল গণমিছিল

সকাল সাড়ে ৭টা থেকে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে নারীদের উপস্থিতি বেশি দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সার্বিক উপস্থিতিও বৃদ্ধি পায়। গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী-পুরুষের সমান দীর্ঘ লাইন দেখা গেছে।

আমতলী ইসলামিয়া সিনিয়র মাদরাসা কেন্দ্রে কুমারখালী গ্রামের প্রতিবন্ধী শহিদুল ইসলাম প্রায় ২ কিলোমিটার দূর থেকে এসে ভোট দেন। তিনি বলেন, “৫ বছর পর ভোট দিতে কষ্ট হলেও আনন্দটা আলাদা।”

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে মোট ভোটার ৩ লাখ ৮০ হাজার ৬৭৮ জন। এর মধ্যে মোরেলগঞ্জ উপজেলায় ২ লাখ ৭৩ হাজার ৪৫০ জন এবং শরণখোলা উপজেলায় ১ লাখ ৭ হাজার ২২৮ জন ভোটার রয়েছে। দুই উপজেলায় নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮৬৩ জন, পুরুষ ভোটার ১ লাখ ৯১ হাজার ২১২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। মোরেলগঞ্জে ১১৭টি ও শরণখোলায় ৩৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়ি সীমান্তে গোলাবারুদ উদ্ধার

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনায় অনিয়মের অভিযোগ

মহিপুরে যুব অধিকার পরিষদ সভাপতির পদত্যাগ

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

ইসলামপুরে বিএনপি নেতাদের জামায়াতে যোগদান

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১০

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১১

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

১২

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

১৩

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

১৪

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

১৫

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১৬

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১৭

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১৮

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৯

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

২০