মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৬ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বর্ণাঢ্য আয়োজনে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে ডকুমেন্টারি প্রদর্শন, বৃক্ষরোপণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান। কলেজের অধ্যক্ষ মো. তরিকুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়। পরে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সবশেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় কলেজের উপাধ্যক্ষ মো. শরিফুল আলম, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  বাগেরহাট জেলা সুবর্ন জয়ন্তী রোভার মুট-২০২৬ অনুষ্ঠিত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, ৮ জনের কারাদণ্ড-জরিমানা

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত

খাগড়াছড়িতে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি

পঞ্চগড়ে শিক্ষককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে থানায় এজাহার

কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

নাচোলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনে পৌরসভার র‍্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা

১০

জুলাই আন্দোলনের শহীদ পরিবারকে সংবর্ধনা দিল কুলিয়ারচর বিএনপি

১১

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কাঠালিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

মোড়েলগঞ্জে নানা আয়োজনে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

১৩

চন্দনাইশে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

১৪

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সংবর্ধনা ও আলোচনা সভা

১৫

‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে স্বৈরাচারের উত্থান হবে’: মোরেলগঞ্জে এমপি আব্দুল আলীম

১৬

পাহাড়ের বাঙালিদের আয়কর মওকুফসহ ১১ দাবিতে শাহবাগে বিক্ষোভ

১৭

৪ আগস্ট ২০২৪ বা ৩৫ জুলাই—যে স্মৃতি কোনো দিন ভোলার নয়

১৮

ভোলায় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, অভিযুক্ত সাবেক চেয়ারম্যান

১৯

চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির প্রতিনিধির কাছে স্মারকলিপি

২০