মহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২০ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ইফতার ও এলামনাই উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে এলামনাই এসোসিয়েশন গঠন উপলক্ষ্যে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকাল ৫টায় কলেজের সুলতানুল ইসলাম মনি উকিল মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে এক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ তরিকুল আলম সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোঃ লতিফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলামনাই এসোসিয়েশনের আহ্বায়ক ও কলেজের ভাইস প্রিন্সিপাল শরিফুল ইসলাম এবং সদস্য সচিব ও সাবেক শিক্ষার্থী মোঃ হাদিদুল মোবিন হাদি। এছাড়াও উপস্থিত ছিলেন টাউন হাই স্কুলের প্রধান শিক্ষক ও কলেজের সাবেক শিক্ষার্থী মোঃ হাসিনুর রহমান, সহকারী অধ্যাপক শাহিন কাওসার, সহকারী অধ্যাপক শাহাজামাল এবং প্রভাষক নওসাবাহ নওরীনসহ কলেজের শিক্ষকবৃন্দ।

ইফতার মাহফিলে আরও অংশগ্রহণ করেন কলেজের বহু সাবেক শিক্ষার্থী, যাদের মধ্যে ছিলেন আনোয়ার হোসেন জনি, এনামুল হক নাসিম, আব্দুল মজিদ, আতিকুজ্জামান রনি, হেলাল উদ্দিন শেখ নাসিম, ড. তসিকুল ইসলাম তসি, মোক্তার হোসেন, দেলওয়ার হোসেন, হেলাল উদ্দিন ছবি, আব্দুল গনি, আমীর হামজা, ড. মোঃ শামীম হোসেন, ফারুক ও মামুনসহ অনেকে।1

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপন

অনুষ্ঠানে বক্তারা শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের দীর্ঘদিনের গৌরবময় ইতিহাস ও শিক্ষা ক্ষেত্রে এর অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, একটি শক্তিশালী এলামনাই এসোসিয়েশন গঠনের মাধ্যমে সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পাবে এবং কলেজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য বৃত্তি, ক্যারিয়ার পরামর্শ এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রেও এলামনাই সংগঠন গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে মত দেন বক্তারা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি সুসংগঠিত এলামনাই নেটওয়ার্ক শুধু প্রতিষ্ঠানকেই নয়, সমাজের উন্নয়নেও ভূমিকা রাখে। তিনি দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ এলামনাই কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং এ উদ্যোগকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের শেষপর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাবেক সংসদ সদস্য মোঃ লতিফুর রহমান। এ সময় দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনা করা হয়।

ইফতার মাহফিলে দীর্ঘদিন পর পুরনো সহপাঠীদের সঙ্গে মিলিত হয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সবাই আন্তরিকতা ও আনন্দের সঙ্গে ইফতার করেন এবং এলামনাই এসোসিয়েশন গঠনের উদ্যোগকে স্বাগত জানান। পুরো আয়োজনটি উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়ি সীমান্তে গোলাবারুদ উদ্ধার

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনায় অনিয়মের অভিযোগ

মহিপুরে যুব অধিকার পরিষদ সভাপতির পদত্যাগ

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

ইসলামপুরে বিএনপি নেতাদের জামায়াতে যোগদান

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১০

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১১

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

১২

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

১৩

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

১৪

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

১৫

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১৬

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১৭

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১৮

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৯

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

২০