আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
১৮ জুলাই ২০২৬, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলীকদমে বন্যার্তদের পাশে ৪৭ বিজিবি, ত্রাণ বিতরণের পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প

বান্দরবানের আলীকদম ও লামা উপজেলায় সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আলীকদম ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) বন্যাদুর্গত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের লক্ষ্যে বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে।

শনিবার (১৮ জুলাই) আলীকদম ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়কের নির্দেশনায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মো. জহিরুল ইসলাম, এমএইচসিপি, এএমসি-এর নেতৃত্বে আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দুর্গম জামিরামপাড়া ও ক্রাইলাইপাড়া এলাকায় বন্যাদুর্গত মানুষের জন্য বিজিবির ক্রাইলাইপাড়া চেকপোস্টের উদ্যোগে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে বন্যাকবলিত পরিবার, চিকিৎসাসেবাবঞ্চিত নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি সীমান্তবর্তী দুর্গম অঞ্চলের সাধারণ মানুষও এ সেবার আওতায় আসেন।

বিজিবি সূত্র জানায়, কক্সবাজার রিজিয়নের আওতাধীন বান্দরবান সেক্টরের অধীনস্থ ৪৭ বিজিবি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত নৃ-গোষ্ঠী ও অসহায় মানুষের জন্য নিয়মিত জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে বিনামূল্যে চিকিৎসাসেবা, ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ, আর্থিক সহায়তা এবং শীতবস্ত্র প্রদান।

আরো পড়ুন...  মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর সুধী সমাবেশ সফলভাবে সম্পন্ন, আয়োজকদের ধন্যবাদ জানালেন বাদলুর রহমান খান

৪৭ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. ইমামুল আজিম বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিজিবির দায়িত্বের অংশ। দুর্গম পাহাড়ি অঞ্চলের বন্যাদুর্গত ও নিম্ন আয়ের মানুষের সহায়তায় আলীকদম ব্যাটালিয়ন সবসময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

মেডিকেল ক্যাম্প ও ত্রাণ কার্যক্রমে বিজিবির বিভিন্ন পর্যায়ের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বধলায় ফকির হারুন আল হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

সাভারে জমি দখলের অভিযোগে ভাড়া করা লোক দিয়ে মানববন্ধন, ভিডিও ভাইরাল

কালিহাতীতে মাদকবিরোধী বিশেষ অভিযান, ওসি কাইয়ুম খান সিদ্দিকের নেতৃত্বে মোটরসাইকেলমহড়া

পানছড়ি বাজারে ফুটপাত দখলের মহোৎসব, সড়কে ঝুঁকিপূর্ণ চলাচল

কুলাউড়ায় ডিবির অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা-মদ ও নগদ অর্থ উদ্ধার

আলীকদমে বন্যার্তদের পাশে ৪৭ বিজিবি, ত্রাণ বিতরণের পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প

সেনবাগে ইয়াবাসহ বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার

চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে ৪ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

বিএসএফের আপত্তিতে আটকে মনু নদ বাঁধ প্রকল্প, ঝুঁকিতে লাখো মানুষ

দিনাজপুরে তুলা চাষে নতুন সম্ভাবনা, কৃষকদের মাঝে চারা ও কৃষি উপকরণ বিতরণ

১০

বন্যার ক্ষতচিহ্ন মৌলভীবাজারে: ভেঙে গেছে ৯৫ কিলোমিটার সড়ক

১১

হিলিতে স্মার্ট উদ্যোক্তা ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১২

খোকসায় জোড়া খুন: আধিপত্য বিস্তার ও মাদক-সংক্রান্ত বিরোধের অভিযোগ

১৩

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ

১৪

ঝালকাঠির কাঠালিয়ায় সাইবার আইনের মামলায় যুবদল নেতা মাসুম বিল্লাহ আটক

১৫

শ্যামগঞ্জের কিংবদন্তি ছাত্রনেতা হেলালের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

১৬

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১২২ বোতল এস্কাফ সিরাপ ও ২০ ভারতীয় মোবাইল জব্দ

১৭

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান ভেড়ামারা পৌর বিএনপি নেতা শফিকুল ইসলাম ডাবলুর

১৮

কিশোরগঞ্জে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা

১৯

খাগড়াছড়িতে টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

২০