আলী আজীম, মোংলা প্রতিনিধি
৪ জুন ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এনএসআই’র তথ্যে মোংলায় ভুয়া র‍্যাব সদস্য আটক

মোংলায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর গোপন সংবাদে এক ভুয়া র‍্যাব সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) থেকে তাকে আটক করে মোংলা থানা পুলিশ।

মোংলা থানার উপ-পরিদর্শক (এসআই) ইমামুল জানান, র‍্যাব সদস্য পরিচয় দিয়ে মোংলা ইপিজেডে প্রবেশ করেন আবুল হাসান (৩৫) নামে এক ব্যক্তি। পরে তিনি জিনলাইট নামের একটি কারখানায় গেলে কর্তৃপক্ষ তার পরিচয়পত্র দেখতে চায়। তিনি যে আইডি কার্ড দেখান, তাতে র‍্যাব সদস্য হিসেবে পরিচয় উল্লেখ ছিল।

বিষয়টি সন্দেহজনক মনে হলে জিনলাইট কারখানা কর্তৃপক্ষ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যদের খবর দেয়। এনএসআই সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, তিনি প্রকৃতপক্ষে র‍্যাবের সদস্য নন। পরে কারখানা কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ ভুয়া পরিচয়পত্রসহ তাকে আটক করে।

আটক আবুল হাসান বাগেরহাটের রামপাল উপজেলার শিংগড় বুনিয়া গ্রামের ইউছুপ আলী শেখের ছেলে। তিনি পেশায় একজন ইপিজেড শ্রমিক বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, ভুয়া পরিচয়পত্র তৈরি করে বিভিন্ন স্থানে সুবিধা আদায়ের চেষ্টা করতেন তিনি।

মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  ঈদ নিরাপত্তা ও সহমর্মিতার আহ্বান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত!

পঞ্চগড়ে বজ্রপাতে ট্রাক্টর শ্রমিকের মৃত্যু

নোটিশ ছাড়া তরিয়ামহল বন্ধের অভিযোগে ভেড়ামারায় ইজারাদার-শ্রমিকদের মানববন্ধন

পুশইন ও অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি

পিকআপে ৩ গরু নিয়ে পালানোর সময় ধরা, গণধোলাই এড়িয়ে পুলিশের হাতে ৩ সন্দেহভাজন

তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, ১০ দিনব্যাপী পানি-ছাতা-হাতপাখা বিতরণ শুরু

ইসলামী ব্যাংক রক্ষায় রাস্তায় গ্রাহকরা, এস আলমের বিচার দাবি

স্বাস্থ্যসেবায় নতুন মাইলফলক: সারাদেশে সপ্তম, জেলায় শীর্ষে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত বাহিনীর সদস্য আটক

এনএসআই’র তথ্যে মোংলায় ভুয়া র‍্যাব সদস্য আটক

১০

এফসিপিএস ট্রেইনিদের দাবিতে মাগুরায় চিকিৎসকদের বিক্ষোভ, বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান

১১

পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে মোরেলগঞ্জে র‌্যালি ও গাছের চারা বিতরণ

১২

পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ: মাছ লুট, গাছ কর্তন ও চলাচলের পথ অবরুদ্ধ

১৩

মিথ্যা মামলার প্রতিবাদে রামপালে থানা ঘেরাও, উত্তাল যুবদল–স্বেচ্ছাসেবক দল

১৪

ফয়সাল আহমেদ হত্যার বিচার দাবিতে শ্যামগঞ্জে উত্তাল মানববন্ধন

১৫

বদরগঞ্জে যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধের অভিযোগ, নারীসহ ২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ

১৬

পুস্যাবের কেন্দ্রীয় কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহিম–পান্থ জুটি

১৭

গাবুরায় আয়বর্ধনে ১৪ পরিবারকে গরু বিতরণ

১৮

সেনবাগ বাজারে ফুটপাত দখলে চরম জনদুর্ভোগ, চলাচলে ঝুঁকিতে সাধারণ মানুষ

১৯

ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

২০