গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ট্রাকস্ট্যান্ড এলাকায় রুমাইসা জেনারেল হাসপাতালের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) সকালে হাসপাতাল প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
রুমাইসা জেনারেল হাসপাতালের ম্যানেজার মানিক মোল্লার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ ক্যাম্পে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা অসংখ্য রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
আয়োজক সূত্রে জানা যায়, ক্যাম্পে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ, ওষুধ ও স্যালাইনসহ বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা দেওয়া হয়।
চিকিৎসাসেবা প্রদানকারী বিশেষজ্ঞদের মধ্যে ছিলেন গাইনি বিশেষজ্ঞ ডা. আসমা বেগম, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. রুমন খান, মেডিসিন, শিশু, চর্মরোগ ও কিডনি বিশেষজ্ঞ ডা. হাফিজুর রহমান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম. এ. মামুন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. রেজওয়ান আকবর, সার্জারি বিশেষজ্ঞ ডা. জুয়েল রানা, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মেহজাবিন এবং আল্ট্রাসনোগ্রাফি বিশেষজ্ঞ ডা. মৌসুমী।
মেডিকেল ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন করতে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পেয়ে রোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান।
মন্তব্য করুন