শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
৪ জুলাই ২০২৬, ৯:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে রুমাইসা জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ট্রাকস্ট্যান্ড এলাকায় রুমাইসা জেনারেল হাসপাতালের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) সকালে হাসপাতাল প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

রুমাইসা জেনারেল হাসপাতালের ম্যানেজার মানিক মোল্লার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ ক্যাম্পে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা অসংখ্য রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

আয়োজক সূত্রে জানা যায়, ক্যাম্পে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ, ওষুধ ও স্যালাইনসহ বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা দেওয়া হয়।

চিকিৎসাসেবা প্রদানকারী বিশেষজ্ঞদের মধ্যে ছিলেন গাইনি বিশেষজ্ঞ ডা. আসমা বেগম, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. রুমন খান, মেডিসিন, শিশু, চর্মরোগ ও কিডনি বিশেষজ্ঞ ডা. হাফিজুর রহমান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম. এ. মামুন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. রেজওয়ান আকবর, সার্জারি বিশেষজ্ঞ ডা. জুয়েল রানা, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মেহজাবিন এবং আল্ট্রাসনোগ্রাফি বিশেষজ্ঞ ডা. মৌসুমী

মেডিকেল ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন করতে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পেয়ে রোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান।

Facebook Comments Box
আরো পড়ুন...  পঞ্চগড়ে বজ্রপাতে ট্রাক্টর শ্রমিকের মৃত্যু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরওয়ের বাধা পেরিয়ে কী ইউরোপের অভিশাপ ভাঙতে পারবে ব্রাজিল?

কালিয়াকৈরে রুমাইসা জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

শাহজাদপুরে ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল স্কুলে ফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

গোলখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মঈনকে ঘিরে আলোচনা

জুলাইয়ের চেতনা বাস্তবায়নের দাবি জানিয়ে মাগুরায় গণমিছিল ও সমাবেশ

কমলগঞ্জে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ছিনতাই: মূল হোতা ‘বটলা সেলিম’ গ্রেপ্তার

নগুয়া ‘হোয়াট হাউজ’ পুকুরে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ১.৬৪ লাখ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

ইসলামপুরে রাজনৈতিক নেতাকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আর আর ল’ একাডেমিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১০

খাগড়াছড়ির জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, গ্রেপ্তার ১

১১

কুড়িগ্রামের রাজারহাটে সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৪

১২

গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর আগমন, প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

১৩

গাইবান্ধায় প্রস্তাবিত রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ

১৪

কয়রায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ সুন্দরবনের জলদস্যু আজহারুল গ্রেপ্তার

১৫

শ্যামনগরের খোলপাটুয়া ও কপোতাক্ষ নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

১৬

পটুয়াখালী প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক জাকির মাহমুদ সেলিম আর নেই

১৭

অন্যায়ভাবে স্বামীকে কষ্ট দেওয়া সম্পর্কে ইসলামের শিক্ষা

১৮

ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

১৯

কৃষি উৎপাদন বাড়াতে রামপালে পার্টনার প্রকল্পের বীজ-সার বিতরণ উদ্বোধন

২০