শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি-
৯ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিহাতীতে রেললাইনের দুই স্থানে ২নারীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইনের পৃথক দুটি স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার সল্লা ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হলেও অন্যজনের পরিচয় এখনও অজ্ঞাত রয়েছে।

শনাক্ত হওয়া নারী হলেন সল্লা ইউনিয়নের মীরহামজানী এলাকার সুজন মিয়ার স্ত্রী মুক্তা আক্তার (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মুক্তা আক্তারের মৃত্যু হয়। ঘটনার সময় তিনি স্বামীর সঙ্গে রেললাইন পার হচ্ছিলেন। স্বামীর কোলে সন্তান থাকায় তিনি কিছুটা পেছনে ছিলেন। এ সময় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে একই এলাকার রেললাইনের পাশের ঘাসঝোপ থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। স্থানীয়দের ধারণা, মরদেহটি কয়েকদিন আগে কোথাও হত্যা করে সেখানে ফেলে রাখা হতে পারে। তবে বিষয়টি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই এনামুল মোল্লা জানান, অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মুক্তা আক্তারের মৃত্যুর ঘটনাটিও তদন্ত করা হচ্ছে।

আরো পড়ুন...  কুলিয়ারচরে বিশেষ ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী মেলা শুরু

এদিকে নিহত মুক্তা আক্তারের ভাই দাবি করেছেন, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলালপুরে ৫৯ বিজিবির অভিযানে ২৪০ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

জগন্নাথপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উদ্বোধন, কৃষক অংশগ্রহণে প্রাণবন্ত অনুষ্ঠান

ফুলবাড়ীর বড়গ্রাম সীমান্তে ২৯ বিজিবির অভিযানে দুই লক্ষাধিক টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাদি হত্যার তদন্ত নিয়ে কূটনৈতিক পদক্ষেপের দাবি, রাষ্ট্রকে দ্রুত অবস্থান স্পষ্ট করার আহ্বান

কালিহাতীতে রেললাইনের দুই স্থানে ২নারীর মরদেহ উদ্ধার

প্রাইভেটকারে ৮০ হাজার ইয়াবা উদ্ধার, কোটি টাকার চালানসহ একজন আটক

গ্রাম আদালত নিয়ে মঘীতে সচেতনতা ক্যাম্পেইন, ভিডিও প্রদর্শনীতে অংশ নিলেন স্থানীয়রা

গর্ভবতী নারীকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ভর্তি

তীব্র তাপদাহে হিলিতে তালের শাঁসের চাহিদা তুঙ্গে, দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়

১০

মোরেলগঞ্জে ডোবা থেকে ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার

১১

উপকূলীয় ৭ জেলায় ৭৮৪ জেলে পরিবার পেল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সহায়তা

১২

কাটিমন আম চাষে মোরেলগঞ্জে চমক, অনলাইন বাজারে দাপট দেখাচ্ছেন কৃষক মুকুল

১৩

কালিহাতী বাসস্ট্যান্ডে নিত্যদিনের যানজট, ট্রাফিক বক্স ও পুলিশ মোতায়েনের জোর দাবি

১৪

বোদায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালাল আরও কয়েকজন সহযোগী

১৫

৭০ ঘণ্টার টানাপোড়েনের অবসান: পুশইন করা ১০ বাংলাদেশিকে ফেরত নিল বিএসএফ

১৬

মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল তেতুলিয়া, আতঙ্কে ঘর ছাড়লেন মানুষ

১৭

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’—প্রতিশোধে প্রতিশোধ!

১৮

জাতীয় ফুটবলারের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ! স্ত্রীকে নির্যাতন-হত্যাচেষ্টা, হাসপাতালে তরুণী

১৯

মাগুরায় বোনা আউশ ধান চাষ বিষয়ে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২০