শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
৮ জুন ২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাটিমন আম চাষে মোরেলগঞ্জে চমক, অনলাইন বাজারে দাপট দেখাচ্ছেন কৃষক মুকুল

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের খালকুলা গ্রামের কৃষক হালদার রুহুল মোমিন মুকুল কাটিমন আম চাষে সফলতা অর্জন করে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। বারোমাসি এই সুস্বাদু আম এখন শুধু স্থানীয় বাজারেই নয়, অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে।

২০২০ সালে নিজের পিতার দুই একর জমিতে পরীক্ষামূলকভাবে কাটিমন আমের চাষ শুরু করেন মুকুল। চুয়াডাঙ্গা থেকে ১০০টি চারা এনে শুরু করা এই উদ্যোগ প্রথম বছরেই তাকে আশাব্যঞ্জক সাফল্য এনে দেয়। সব খরচ বাদ দিয়েও প্রথম বছরেই প্রায় ৫০ হাজার টাকা লাভ হয় তার।

সফলতায় অনুপ্রাণিত হয়ে তিনি আরও ২০০টি চারা রোপণ করেন। বর্তমানে তার বাগানে প্রায় ৩০০টি গাছ রয়েছে। চলতি মৌসুমে তিনি ইতোমধ্যে আড়াই লাখ টাকা মূল্যের আম বিক্রি করেছেন বলে জানান। বাগান থেকে প্রতি কেজি কাটিমন আম বর্তমানে ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, বাগানের প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে পাকা আম। বারোমাসি এই কাটিমন আম অত্যন্ত মিষ্টি ও রসালো, যার আঁটি তুলনামূলকভাবে ছোট। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি অনলাইন অর্ডারের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় কুরিয়ারে আম পাঠানো হচ্ছে।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে হরিণ প্রতীকের প্রচারে কাজী শিপনের গণসংযোগ তুঙ্গে

কৃষক মুকুল বলেন, আগে লবণাক্ততার কারণে আমাদের এলাকায় আম চাষ কঠিন ছিল। এখন মিষ্টি পানির ব্যবস্থা করে কাটিমন চাষে ভালো ফলন পাচ্ছি। অনলাইনে অর্ডার নিয়ে দেশের বিভিন্ন জায়গায় আম পাঠাচ্ছি। ক্রেতাদের হাতে বিষমুক্ত আম পৌঁছে দিতে পারছি—এটাই আমার সবচেয়ে বড় আনন্দ।

তিনি আরও জানান, চলতি বছরে বাগানের পরিচর্যা, শ্রমিক ও ওষুধ বাবদ প্রায় ১ লাখ টাকা খরচ হয়েছে। তবে এবার ৫ থেকে ৬ লাখ টাকার আম বিক্রির আশা করছেন তিনি।

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, কাটিমন আমের বাজারে ভালো চাহিদা থাকায় দাম তুলনামূলক বেশি। খালকুলা গ্রামের কৃষক মুকুল বাণিজ্যিকভাবে চাষ করে সফলতা দেখিয়েছেন, যা এলাকায় অন্য কৃষকদেরও উৎসাহিত করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাটিমন আম চাষে মোরেলগঞ্জে চমক, অনলাইন বাজারে দাপট দেখাচ্ছেন কৃষক মুকুল

কালিহাতী বাসস্ট্যান্ডে নিত্যদিনের যানজট, ট্রাফিক বক্স ও পুলিশ মোতায়েনের জোর দাবি

বোদায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালাল আরও কয়েকজন সহযোগী

৭০ ঘণ্টার টানাপোড়েনের অবসান: পুশইন করা ১০ বাংলাদেশিকে ফেরত নিল বিএসএফ

মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল তেতুলিয়া, আতঙ্কে ঘর ছাড়লেন মানুষ

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’—প্রতিশোধে প্রতিশোধ!

জাতীয় ফুটবলারের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ! স্ত্রীকে নির্যাতন-হত্যাচেষ্টা, হাসপাতালে তরুণী

মাগুরায় বোনা আউশ ধান চাষ বিষয়ে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে জিডির ভিত্তিতে উদ্ধার ২৩ মোবাইল, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

মঠবাড়িয়ায় অনুমোদন ছাড়া হাসপাতাল, জরিমানা ও আল্টিমেটাম

১০

চাঁপাইনবাবগঞ্জে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

১১

বেনাপোলে ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ, সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের দাবি

১২

খাগড়াছড়িতে দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১৩

স্ত্রীর মনোমালিন্যে প্রাণ গেল তরুণের

১৪

কিশোরগঞ্জে হিন্দু ব্যবসায়ীর নিরাপত্তা ও ভূমি দখলের অভিযোগে মানববন্ধন

১৫

শ্রীপুরে জামায়াতের কর্মী সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

১৬

রামপালে পচা মাংস বিক্রি, দুই ব্যবসায়ীর কারাদণ্ড

১৭

মোরেলগঞ্জে জিয়া মঞ্চের ৭১ সদস্যের কমিটি ঘোষণা, সভাপতি লিয়াকত, সাধারন সম্পাদক মামুন

১৮

ভাণ্ডারিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

১৯

মোরেলগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে তাণ্ডব, হামলা-ভাঙচুরে আহত ৩

২০