মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
২৬ এপ্রিল ২০২৬, ৪:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা | ছবি: দৈনিক ইতিহাস

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. ইয়াসিন খন্দকার।

সভায় উপস্থিত ছিলেন কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মো. মোবারক হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আজহার উদ্দিন লিটন, সদস্য এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, ক্রীড়া সংগঠক গোলাম রসুল, মো. নাঈমুজ্জামান নাঈম, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন এবং ফরিদপুর ইউনিয়ন আবদুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদিরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার সুযোগ তৈরি করবে।

এ সময় কর্মসূচির সফল বাস্তবায়ন, অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং মাঠ পর্যায়ের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরো পড়ুন...  কুলিয়ারচর পৌরসভায় স্বেচ্ছাসেবকদের মাঝে ঈদ উপহার বিতরণ

সভা শেষে আয়োজকরা জানান, কুলিয়ারচরে ক্রীড়া সংস্কৃতি বিকাশে এই আয়োজন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটের শিশুকে সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা, দুই মানব পাচারকারী গ্রেপ্তার

মোল্লাহাটে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

জাকার্তায় ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল, প্রথমবার এশিয়ান গেমসে জায়গা নিশ্চিত

আইসিসি ওয়েবসাইটে পুরোনো প্রতিনিধির নাম, তামিম ইকবালের তথ্য অনুপস্থিত

রাত ৯টার মধ্যে ১৬ জেলায় কালবৈশাখীর আশঙ্কা

রাজারহাটে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬

চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, হাসপাতালে ভর্তি ৮১

সাভারে স্কুলের দোকান ঘিরে বিরোধ, উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা

কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে জমি বিরোধে ভয়াবহ ঘটনা—গরুর গোখাদ্যে আগুন, ক্ষতির অভিযোগ

১০

নাটকীয় ফাইনালে কানকিরহাটের জয়, তুলাপুকুরিয়ায় ফুটবল উৎসবে উত্তাপ

১১

উন্নয়নে যশোরে ব্যস্ত দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের

১২

৫০ বছর পর উলশী খাল খনন ঘিরে ফিরে দেখা জিয়াউর রহমান যুগের স্মৃতি

১৩

সেনবাগে গোল্ডকাপের ফাইনালে উত্তেজনা—এক গোলেই শিরোপা, বালিকায় ট্রাইব্রেকারে নাটকীয় জয়

১৪

আওয়ামী লীগের ঘরোয়া সভা পণ্ড, এলাকায় উত্তেজনা

১৫

খাদে উল্টে ইটবোঝাই ট্রলি, চাপা পড়ে নিহত হেল্পার

১৬

নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু, সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত

১৭

‘ফ্যাসিস্ট আমলে সংস্কৃতি বাধাগ্রস্ত ছিল’—মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়

১৮

মিশরের মাটিতে বৈশাখের উচ্ছ্বাস, কায়রোতে বাঙালির মিলনমেলা

১৯

রাবিতে বৈশাখী উৎসব শেষে উদ্বৃত্ত টাকা ফেরত, ভিপির সততার নজির

২০