তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
১৪ মে ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সংঘটিত আলোচিত নারী গণধর্ষণ মামলার অন্যতম পলাতক আসামি তাওহীদ মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। বুধবার (১৩ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে শ্রীমঙ্গল পৌরসভার ভানুগাছ রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত তাওহীদ মিয়া (৪৫) শ্রীমঙ্গল উপজেলার মধ্য মুসলিমবাগ এলাকার বাসিন্দা। তিনি আব্দুল লতিফ মৃধার ছেলে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‍্যাব সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বৌলাশির কান্দিপাড়া এলাকার বাসিন্দা। গত ১১ মে সকালে তিনি তার খালাতো বোনকে নিয়ে খালাতো বোনের এক বন্ধু আব্দুল কাদিরের সঙ্গে দেখা করতে শ্রীমঙ্গল চৌমুহনা এলাকায় যান। সেখানে একটি হোটেলে নাস্তা করার পর তাদের ভানুগাছ রোড বধ্যভূমি এলাকায় অপেক্ষা করতে বলা হয়।

পরবর্তীতে সকাল ৯টার দিকে সুহেল মিয়া নামে এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশাযোগে তাদের মণিপুরিপাড়ার একটি চায়ের দোকানে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন আরমান মিয়া ও তাওহীদ মিয়া। অভিযোগ রয়েছে, একপর্যায়ে অভিযুক্তরা ভুক্তভোগীর খালাতো বোনকে তার বন্ধুর সঙ্গে জোরপূর্বক বিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এ নিয়ে কথা কাটাকাটির সৃষ্টি হলে ভুক্তভোগী, তার খালাতো বোন ও ওই বন্ধু ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন।

আরো পড়ুন...  লন্ডনে আবারও সাবিনার জয়

এ সময় অভিযুক্তরা ভুক্তভোগীকে জোরপূর্বক অটোরিকশা থেকে নামিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আরমান মিয়া ও তাওহীদ মিয়া মোটরসাইকেলে করে তাকে একটি চা বাগানের ভেতরের নির্জন কলোনির ঘরে নিয়ে যায়। সেখানে তাকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হতে হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা ভুক্তভোগীকে শহরের একটি সেতুর ওপর ফেলে রেখে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই র‍্যাব-৯ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায়।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি তাওহীদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, নারী নির্যাতনসহ যেকোনো অপরাধ দমনে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার নতুন সূচি ঘোষণা

৪ বছরের শিশু ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার কিশোর

মাগুরায় পৌর উন্নয়ন ও আধুনিকায়নে আরইউটিডিপি কর্মশালা

কুড়িগ্রামে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কঠোর নজরদারি

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা

সমাজ গঠনে ঐক্যের আহ্বান এমপি মাহফুজার

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বড়লেখায় ২৪ বস্তা ভারতীয় জিরা জব্দ

পটিয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

সাতকানিয়ায় দুই স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৪

১০

গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১১

অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আইজিপি পদক পেল মাগুরা জেলা পুলিশ

১২

মাগুরায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

১৩

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মিয়া কুলিয়ারচরে সংবর্ধিত

১৪

যুক্তরাজ্য প্রবাসী শফিউল আলম বাবুর মৃত্যুতে আব্দুল মতিন লাকির গভীর শোক

১৫

ঝিকরগাছায় কপোতাক্ষ নদ ঘিরে বৃহৎ পর্যটন প্রকল্প, বদলে যেতে পারে পৌরসভার চেহারা

১৬

আলেম: নির্ভরতার নয়, নেতৃত্বের প্রতীক হওয়া জরুরি

১৭

শ্রীমঙ্গলে দিনের আলোতে প্রকাশ্যে নারী ছিনতাই, গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার লুট

১৮

রাজশাহীতে থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৯

ইয়ূথ এন্ডিং হাঙ্গার ভোলা জেলা ইউনিটের নতুন নেতৃত্বে রাশেদ ও তাহমিনা

২০