মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ :
২০ মে ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (২০ মে ২০২৬) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন পিটিআই বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি চৌকস টিম সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত পিটিআই বস্তি এলাকায় বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন নারী মাদক কারবারি মোসা. সেমি বেগম ওরফে পলি (৩৯)-কে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃত সেমি বেগম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পিটিআই বস্তি এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম মো. সাইফুল ইসলাম। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অভিযান চলাকালে ধৃত আসামীর দেহ তল্লাশি ও হেফাজত থেকে মোট ৩ গ্রাম হেরোইন এবং ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পরে গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে নারীর সমঅধিকারের দাবিতে মানববন্ধন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে মাদক পাচার ও বেচাকেনা রোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

অধিদপ্তরের পক্ষ থেকে আরও জানানো হয়, সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও আরও কঠোরভাবে অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে খাবারের সাথে চেতনানাশক ওষুধ,একই পরিবারে ৪ জন অচেতন

তেতুলিয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ছাত্রদলের সমাবেশ ঘিরে ইসলামপুরে উৎসবমুখর পরিবেশ

সচেতনতায় ডায়াবেটিস প্রতিরোধে নোয়াখালীতে মেডিকেল ক্যাম্প

রামিশা হত্যার বিচার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

একতাই শক্তি: মহিপুরে ডিজেল-মবিল ব্যবসায়ীদের সাধারণ সভা

আর্থ-সামাজিক উন্নয়নেই টেকসই অগ্রগতি: বিভাগীয় কমিশনার

গুজবে তেঁতুলিয়ায় পুলিশের ওপর হামলা, আহত ২

করতোয়ায় মাটিচাপায় প্রাণ গেল পাথর শ্রমিকের

সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি, আতঙ্কে শ্যামনগরের দুই পরিবার

১০

বদরগঞ্জে ঝড়ে লণ্ডভণ্ড জনপদ

১১

নলডাঙ্গায় গ্রামীণ সড়ক উন্নয়ন কর্মশালা

১২

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবে না ঢাকা বারের কোনো আইনজীবী

১৩

ঈদের আনন্দে রোহিঙ্গা শিশুদের পাশে সুশীলন ও এইচসিআই

১৪

মোরেলগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, থানায় অভিযোগ

১৫

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ঘিরে উত্তেজনা, আসামি আটক

১৬

জাল দলিলে জমি দখলের অভিযোগে পিরোজপুরে তোলপাড়

১৭

মোরেলগঞ্জে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

১৮

সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যান্সার স্ক্রিনিংয়ে সাফল্য, নেতৃত্বে ডা. সিনথিয়া তাসমিন

২০