কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
৬ জুলাই ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পোল্ট্রি শিল্প রক্ষায় ৬ দফা দাবি, কিশোরগঞ্জে খামারিদের মানববন্ধন ও স্মারকলিপি

ডিম ও মুরগির ন্যায্য মূল্য নিশ্চিতসহ ৬ দফা দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন জেলার পোল্ট্রি খামারিরা। একই সঙ্গে চলমান সংকট থেকে পোল্ট্রি শিল্পকে রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি জানানো হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ৬ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে খামারিরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ডিম ও ব্রয়লার মুরগির ন্যায্য মূল্য না পাওয়ায় তারা চরম লোকসানের মুখে পড়েছেন। সরকারি নির্ধারিত খামার পর্যায়ে প্রতি ডিমের মূল্য ১০ টাকা ৮০ পয়সা থাকলেও বাস্তবে ৭ থেকে ৭ টাকা ৫০ পয়সায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে দাবি করেন তারা।

তাদের ভাষ্য, উৎপাদন ব্যয়ের তুলনায় বাজারমূল্য কম থাকায় অনেক খামারি ব্যাংক ও এনজিওর ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে আর্থিক সংকটে পড়েছেন। একই সঙ্গে খাদ্য, বাচ্চা, ওষুধ ও ভ্যাকসিনের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিকে পোল্ট্রি শিল্পের সংকটের অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তারা।

আরো পড়ুন...  গরু চুরিতে নিঃস্ব কৃষক নুর ইসলাম

খামারিরা বহুজাতিক কোম্পানির নিয়ন্ত্রণ থেকে পোল্ট্রি শিল্পকে সুরক্ষা, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ, বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত এবং খামারিদের টিকিয়ে রাখতে কার্যকর সরকারি পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বক্তারা বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে দেশের পোল্ট্রি শিল্প মারাত্মক সংকটে পড়বে এবং ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

কর্মসূচিতে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ) কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. সাদেকুর রহমান, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, মো. শহীদ মল্লিক, মো. নুরুল আরেফিন লিংকন, আব্দুল ওয়াদুদ, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. সুলতান কবির, হাফেজ আব্দুর রশিদসহ জেলার বিভিন্ন উপজেলার পোল্ট্রি খামারি ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুষ না দিলে মেলে না এতিমখানার অনুদান! ভোলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

পানছড়িতে অটোরিকশা থামিয়ে এলোপাতাড়ি গুলি, প্রাণ গেল ৩ যুবকের

বিষাক্ত কেমিক্যালে আইসক্রিম তৈরি, দোহাজারীতে জরিমানা ও দুই লাখ টাকার মালামাল জব্দ

র‌্যালি-আলোচনা সভায় ইসলামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

র‌্যালি-আলোচনা সভায় মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

চারা বিতরণ ও দোয়া মাহফিলে বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ

দেওয়ানগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অটোভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২

গ্রামীণ উন্নয়নকে এগিয়ে নিতে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

১০

বেতন-ভাতার দাবিতে মাগুরায় এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

১১

আমাগো কষ্ট কেউ দ্যাখে না’—তিস্তার ভাঙনে ১৫ দিনে রাজারহাটে নদীগর্ভে ১৯টি বাড়ি

১২

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ মাটিচাপা, জিডি করতে এসে গ্রেপ্তার স্বামী

১৩

নড়াইলে ডাকাত চক্রের সদস্য ও স্বর্ণকারসহ ৬ জন গ্রেপ্তার

১৪

তেঁতুলিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, বিতরণ করা হলো ৯ লাখ টাকার চেক ও গাছের চারা

১৫

পোল্ট্রি শিল্প রক্ষায় ৬ দফা দাবি, কিশোরগঞ্জে খামারিদের মানববন্ধন ও স্মারকলিপি

১৬

ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৭

১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে মামলা

১৮

মোরেলগঞ্জে পল্লী উন্নয়ন দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

যশোরে প্রাইভেটকারের গোপন চেম্বার থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

২০