মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ :
৯ মে ২০২৬, ১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ ও জেলা শিল্পকলা একাডেমি চাঁপাইনবাবগঞ্জ-এর যৌথ আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জনাব আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অধ্যক্ষ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ এবং এ.এন.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চাঁপাইনবাবগঞ্জ।

বক্তারা তাঁদের বক্তব্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, সাহিত্যকর্ম, দর্শন ও মানবতাবাদী চিন্তাধারার ওপর আলোকপাত করেন। তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলা সাহিত্যের নয়, সমগ্র বিশ্বসাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর রচিত গান, কবিতা, নাটক ও প্রবন্ধ আজও বিশ্বজুড়ে সমানভাবে প্রাসঙ্গিক ও অনুপ্রেরণাদায়ক।

আলোচনা সভায় বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে সামাজিক অবক্ষয়, নৈতিক সংকট ও মানবিক মূল্যবোধের অবনতির প্রেক্ষাপটে রবীন্দ্র দর্শনের গুরুত্ব আরও বেড়ে গেছে। তাঁর শিক্ষা ও মানবতাবাদী চিন্তা সমাজকে আলোর পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তারা মত দেন।

আরো পড়ুন...  আলীকদমকে ৬৫তম জেলা ও “গ্রীন সিটি জেলা” করার প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে

অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে রবীন্দ্রসংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বিশ্বকবিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরিবেশনায় অংশ নেওয়া শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন।

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল এক উৎসবমুখর ও সাংস্কৃতিক আবহ। উপস্থিত দর্শক ও অতিথিরা পরিবেশনাগুলো উপভোগ করেন এবং শিল্পীদের প্রশংসা করেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা সবাই একবাক্যে মত প্রকাশ করেন যে, এ ধরনের আয়োজন সাংস্কৃতিক চর্চা ও সাহিত্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়মিতভাবে আয়োজন করা হবে, যাতে নতুন প্রজন্ম রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ ও সৃষ্টিকর্ম সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল কাস্টমসে অনিয়মের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই সাময়িক বরখাস্ত

মোংলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

বারডেমের বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে পীরগঞ্জে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প

যশোরে ‘চশমা সাইদ’ হত্যা মামলায় মেছো সুমন ও রোহিত গ্রেপ্তার

বাগেরহাটে আন্তঃধর্মীয় সংলাপ: সম্প্রীতি ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান

শিশু ও ৬ নারীকে বাংলাদেশে পুশইনের অভিযোগ, কমলগঞ্জ সীমান্তে চাঞ্চল্য

জগন্নাথপুরে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

নড়াইলের লোহাগড়ায় হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

৪ মাস ১৭ দিন পর তেতুলিয়ায় শালবাহান ইউনিয়ন পরিষদের দায়িত্ব ফিরে পেলেন চেয়ারম্যান আশরাফুল ইসলাম

১০

বড়লেখা সীমান্তে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক জব্দ

১১

পবিত্র আশুরার রোজা রাখার ফজিলত

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের দোয়া ও শুভকামনা অনুষ্ঠান

১৩

সাংবাদিক ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ

১৪

মহেশখালীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড

১৫

জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

১৬

পটিয়া থানার মোড় বেবি টেক্সী, টেম্পু ড্রাইভার্স ও সহকারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

১৭

আজ গোল করলেই পেলের ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

১৮

শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আতা

১৯

কালিয়াদহ বিলে অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

২০