ইতিহাস ডেস্ক
১ মে ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি–টোয়েন্টিতে অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টি ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দুই ম্যাচের স্কোয়াড অপরিবর্তিত রেখে একই দলকে আস্থা দিয়েছে নির্বাচকরা।

শনিবার (২ মে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় সিরিজের শেষ টি–টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

সিরিজের প্রথম দুই ম্যাচে একাদশে ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি নতুন দুই পেসার রিপন মণ্ডল ও আবদুল গাফফার সাকলাইন প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পান। দুই ম্যাচ শেষে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

তৃতীয় টি–টোয়েন্টির জন্য ঘোষিত বাংলাদেশ দল:
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ–অধিনায়ক), শামীম পাটোয়ারী, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, মোহাম্মদ সাইফউদ্দিন এবং আবদুল গাফফার সাকলাইন।

নির্বাচকরা মনে করছেন, আগের ম্যাচগুলোর পারফরম্যান্স বিবেচনায় একই স্কোয়াড ধরে রাখা দলীয় ভারসাম্য ও ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  বিশ্বকাপের আগে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার অ্যারন জোন্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চর বিষয়ক মন্ত্রণালয় গঠন ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

মাগুরায় ১২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সংবাদপত্রের কালো দিবসে মাগুরায় আলোচনা সভা অনুষ্ঠিত

হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩ গোলে জয় আর্জেন্টিনার

খুলনায় ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করলেন বৃদ্ধা

চাঁচড়ায় ৩ কিলোমিটার খাল ভরাট, ১০ গ্রামের ফসল ডুবির শঙ্কায় কৃষক

মহররম: ফজিলত, ইতিহাস ও শিক্ষা

প্রতিভা মডেল একাডেমিতে ফল উৎসব ও মা সমাবেশ অনুষ্ঠিত

শোহাদায়ে কারবালা স্মরণে দক্ষিণ কচুয়াইয়ে ১০ দিনব্যাপী মাহফিল শুরু

১০

বিদ্যালয়ে ইভটিজিং অভিযোগে আটক ৩, বহিষ্কার ২ ছাত্রী

১১

ভাণ্ডারিয়ায় নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

১২

আলেমের বসত ঘর ঘেঁষে গভীর গর্ত কেন?

১৩

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে সিরাপ-ইয়াবাসহ আটক ২

১৪

মোরেলগঞ্জে ‘সুন্দরবন সম্মিলিত সাহিত্য সংসদ’-এর যাত্রা শুরু

১৫

মোরেলগঞ্জে সিসিআরসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৬

মোরেলগঞ্জে ইউপি সদস্য প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

শূন্য রেখায় ৩ দিন ধরে আটকে ৯ বাংলাদেশি—বিষয়টি ঘিরে সীমান্তে চরম উদ্বেগ

১৮

মোংলায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল

১৯

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

২০