বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামে জলবায়ু সহনশীল কেন্দ্রে (সিসিআরসি) এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিসিআরসি সভাপতি মোস্তাজাবুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাউলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান বিটুল বিশ্বাস।
সভায় বক্তব্য রাখেন সিসিডিবি উপজেলা সমন্বয়কারী সুব্রত মিস্ত্রী, ম্যানেজার রেজিলিয়েন বিল্ডিং সিসিডিবি সামিউল আলম, মনিটরিং প্রতিনিধি জয়ন্ত ঘোষ, জাগরণী চক্র ফাউন্ডেশন প্রতিনিধি জুলফিকার আলী, প্রভাষক সাইফুল ইসলাম, এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুছাফ কাক্কা মিয়া, উপজেলা সিএসও নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ফজলুল হক খোকন প্রমুখ।
বক্তারা বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির সহযোগিতায় ২০১৩ সালে সিসিআরসি সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে দুর্যোগকালীন সময়ে স্থানীয় জনগণকে সহায়তা প্রদানে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তারা।
সভায় ২০২৫–২০২৬ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন ক্যাশিয়ার সুফিয়া খানম। তিনি জানান, গত এক বছরে আয়-ব্যয় শেষে সংগঠনের ব্যাংক হিসাবে ৮ লাখ ৭১ হাজার ৫৬৫ টাকা জমা রয়েছে।
বার্ষিক সাধারণ সভা সঞ্চালনা করেন সিসিআরসি সাধারণ সম্পাদক মো. আবদুল হোসেন।
মন্তব্য করুন