এম. এ. মান্নান | নিয়ামতপুর (নওগাঁ)
৪ মার্চ ২০২৬, ৯:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে বসুন্ধরা এগ্রো প্রজেক্ট পরিদর্শন

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বসুন্ধরা গ্রুপের চলমান কৃষিভিত্তিক শিল্পপ্রকল্প পরিদর্শন করেছেন গ্রুপটির ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান। মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটে উপজেলার কোচপাড়া এলাকায় বসুন্ধরার নিজস্ব হেলিপ্যাডে অবতরণ করেন তিনি। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরিদর্শনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বসুন্ধরা এগ্রিকালচার ফুড প্রোডাক্ট লিমিটেড এবং টগি এগ্রো ফার্ম ফুড প্রোডাক্ট লিমিটেড। কৃষি ও খাদ্যভিত্তিক এসব উদ্যোগ স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

নওগাঁ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের পক্ষে তার ছোট ভাই ও নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শফিউল্লাহ সোনার শুভেচ্ছা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক কাউসার ইসলাম রতন, বসুন্ধরা গ্রুপের এইচডিও রেদোয়ান উর রহমান, সিএফও অফিসার মোঃ বিল্লাল হোসেন, ডিভিশন সেলস ম্যানেজার আব্দুল মান্নান, সাইড সুপারভাইজার শেখ রেজাউল করিম রুবেল, মার্কেটিং অফিসার মেহেদী হাসান ও মোঃ আলামিন, নিয়ামতপুর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাজুসহ স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

আরো পড়ুন...  সুন্দরবনে দস্যু আতঙ্কে জেলে জিম্মি, উদ্বেগ বাড়ছে

এমিলি সোবহানের আগমনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। হাজারো নারী-পুরুষ তাকে একনজর দেখার জন্য প্রকল্প এলাকায় ভিড় করেন। স্থানীয় বাসিন্দারা তাদের বক্তব্যে জানান, নিয়ামতপুর একটি তুলনামূলকভাবে অনুন্নত ও দরিদ্র অঞ্চল। শিল্পপ্রতিষ্ঠানের অভাবে এখানে কর্মসংস্থানের সুযোগ সীমিত। বসুন্ধরা গ্রুপের এ ধরনের বৃহৎ বিনিয়োগ স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তারা প্রত্যাশা করেন।

এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর আহ্বান জানান, যাতে স্থানীয় বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। পাশাপাশি তারা একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার দাবি উত্থাপন করেন, যাতে দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা উন্নত পরিবেশে পড়াশোনার সুযোগ পায়।

পরিদর্শনকালে এমিলি সোবহান প্রকল্প এলাকার বিভিন্ন অবকাঠামো ও চলমান কার্যক্রম ঘুরে দেখেন। তিনি পায়ে হেঁটে কৃষি উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ সংক্রান্ত স্থাপনাগুলো পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে অগ্রগতি সম্পর্কে অবহিত হন। স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি তাদের প্রত্যাশা ও দাবিগুলো মনোযোগ দিয়ে শোনেন।

সফর শেষে এলাকাবাসী তার সঙ্গে ছবি তুলে আনন্দ প্রকাশ করেন। সংশ্লিষ্টরা আশা করছেন, বসুন্ধরা গ্রুপের এই কৃষিভিত্তিক উদ্যোগ নিয়ামতপুরে নতুন কর্মসংস্থান সৃষ্টি, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সার্বিক আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০