মোঃ শরিফুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরবনে দস্যু আতঙ্কে জেলে জিম্মি, উদ্বেগ বাড়ছে

দক্ষিণের প্রাকৃতিক অভয়ারণ্য সুন্দরবন-এ আবারও দস্যু আতঙ্কে থমকে গেছে জনজীবন। বিশেষ করে দুবলার চর, নারকেলবাড়িয়া ও সেলার চর এলাকায় বনদস্যুদের দৌরাত্ম্যে চরম উদ্বেগ ও অনিশ্চয়তা বিরাজ করছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, ৫০ জনেরও বেশি জেলে কয়েকদিন ধরে বনদস্যুদের হাতে জিম্মি রয়েছেন। মুক্তিপণ হিসেবে মাথাপিছু তিন থেকে চার লাখ টাকা দাবি করা হচ্ছে বলে পরিবারগুলোর অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা যায়, সাগরে মাছ ধরতে গিয়ে জেলেদের অপহরণ করে বনের ভেতর বিভিন্ন খালে নিয়ে লুকিয়ে রাখা হয়েছে। আতঙ্কে অনেক জেলে সাগরে পাতানো জাল ফেলে রেখে তীরে ফিরে এসেছেন। ফলে পুরো দুবলার চরজুড়ে নেমে এসেছে অচলাবস্থা। বনজীবী পরিবারগুলো দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে, আর স্বজনদের মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে।

সম্প্রতি বন প্রতিমন্ত্রী ডা. শেখ ফরিদুল ইসলাম একটি সভা করে পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। সভায় বনদস্যু ও জলদস্যুদের দমন এবং আত্মসমর্পণের সুযোগ দেওয়ার বিষয়েও মতামত উঠে আসে। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট মহলের অনেকে মনে করছেন, কার্যকর ও বাস্তবভিত্তিক কৌশল গ্রহণ না করলে পরিস্থিতির উন্নতি কঠিন হবে।

আরো পড়ুন...  সুন্দরবনে ‘ডন বাহিনী’ পরিচয়ে ১৮ জেলেকে অপহরণ, আতঙ্কে মাছ ধরা বন্ধ

সংবাদমাধ্যমে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের খবর প্রকাশিত হয়েছে। বনের খালে খালে সশস্ত্র দ্রুতগামী নৌযানের টহল ও হুটার বাজানোর দৃশ্য দেখা গেছে। তবে স্থানীয়দের প্রশ্ন—এ ধরনের দৃশ্যমান অভিযানে কতটা বাস্তব ফল মিলছে? কারণ দস্যুরা সাধারণত এমন খালে অবস্থান করে না, আর নৌযানের শব্দ অনেক দূর থেকেই টের পাওয়া যায় বলে অভিযোগ রয়েছে।

গত দেড় বছরে একাধিক অভিযানে বেশ কয়েকজন দস্যু আটক ও অস্ত্র উদ্ধার হলেও কেন দস্যুতার বিস্তার থামছে না—এ প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। স্থানীয়রা বলছেন, দস্যু দলের সংখ্যা ও অস্ত্রশস্ত্রের মজুত বাড়ছে কীভাবে, তা খতিয়ে দেখা জরুরি।

এদিকে, মাঠপর্যায়ে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতির কারণে বিভ্রান্তিকর সংবাদও ছড়াচ্ছে। অনেক সাংবাদিক সরেজমিনে না গিয়ে তথ্য সংগ্রহ করায় বাস্তবতার সঙ্গে প্রতিবেদনের অমিল দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, সুন্দরবনে দস্যুতা শুধু বনজীবী মানুষের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না, বরং বনাঞ্চলের প্রাণবৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্যের জন্যও বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। তাই সংশ্লিষ্টদের সমন্বিত ও টেকসই উদ্যোগের মাধ্যমে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০