এবি সিদ্দিক, পাটগ্রাম (লালমনিরহাট)
১০ মে ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাটগ্রাম সীমান্তে ৫১ বিজিবির কড়া নজরদারি, জোরদার টহল

বিজিবি

ভারতে নির্বাচন পরবর্তী পরিস্থিতিকে কেন্দ্র করে সীমান্তে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, চোরাচালান, অপরাধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ করে রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবির আওতাধীন পাটগ্রাম, হাতীবান্ধা, ডিমলা ও ডোমার সীমান্ত এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

সরেজমিনে দেখা যায়, পাটগ্রাম উপজেলার দহগ্রাম, পানবাড়ী ও কুচলিবাড়ী সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। সীমান্তজুড়ে চলছে কঠোর নজরদারি ও তল্লাশি অভিযান। শুধু দিনের বেলাই নয়, রাতেও বাড়ানো হয়েছে টহল কার্যক্রম।

নদীসংলগ্ন সীমান্ত ও কাঁটাতারবিহীন দুর্গম এলাকাগুলোতেও বাড়তি নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের চলাচলের ওপর রাখা হচ্ছে কড়া নজরদারি।

রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমান বলেন, “সীমান্তে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে বিজিবি। দেশের স্বার্থে আমরা সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছি।”

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী বাসিন্দাদের সচেতন করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বিজিবি।

এদিকে সীমান্তে বিজিবির সক্রিয় ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে অনুপ্রবেশের ঝুঁকি থাকায় বিজিবি অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

আরো পড়ুন...  খাগড়াছড়িতে বিজিবির ইফতার সামগ্রী বিতরণ

স্থানীয়রা আরও বলেন, রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে যেন কোনো মাদক কারবারি, মানবপাচারকারী বা চোরাকারবারি সক্রিয় হতে না পারে, সেদিকেও কঠোর নজরদারি অব্যাহত রাখা প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আইজিপি পদক পেল মাগুরা জেলা পুলিশ

মাগুরায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মিয়া কুলিয়ারচরে সংবর্ধিত

যুক্তরাজ্য প্রবাসী শফিউল আলম বাবুর মৃত্যুতে আব্দুল মতিন লাকির গভীর শোক

ঝিকরগাছায় কপোতাক্ষ নদ ঘিরে বৃহৎ পর্যটন প্রকল্প, বদলে যেতে পারে পৌরসভার চেহারা

আলেম: নির্ভরতার নয়, নেতৃত্বের প্রতীক হওয়া জরুরি

শ্রীমঙ্গলে দিনের আলোতে প্রকাশ্যে নারী ছিনতাই, গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার লুট

রাজশাহীতে থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

ইয়ূথ এন্ডিং হাঙ্গার ভোলা জেলা ইউনিটের নতুন নেতৃত্বে রাশেদ ও তাহমিনা

মৌলভীবাজারে মৃত ও অক্ষম সরকারি কর্মচারীদের পরিবারকে অনুদানের চেক বিতরণ

১০

মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

১১

ভারতীয় মোবাইল, ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেটের বিশাল চালান জব্দ

১২

ঈদে ঘুরে আসুন প্রকৃতির নিভৃত স্বর্গ ‘বেকি লেক’

১৩

“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়” — মাগুরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

১৪

টোলমুক্ত মহানন্দা সেতুর দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাও

১৫

প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নির্মাণাধীন ঘরে বালুচাপা

১৬

চট্টগ্রামে ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার মরদেহ, রহস্য ঘিরে তদন্ত

১৭

বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রাসেল-সম্পাদক রাহুল

১৮

রাজশাহীতে ‘জম্বি মাদক’ আতঙ্ক

১৯

মাজারে মেলা দেখতে এসে তরুণী ধর্ষণের শিকার, অভিযুক্ত যুবক আটক

২০