আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি
১৮ জুলাই ২০২৬, ৭:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পানছড়ি বাজারে ফুটপাত দখলের মহোৎসব, সড়কে ঝুঁকিপূর্ণ চলাচল

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দিন দিন বেড়ে চলেছে ফুটপাত দখলের প্রবণতা। দোকানের মালামাল, অস্থায়ী দোকান ও বিভিন্ন স্থাপনা দিয়ে ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীদের নিরাপদ চলাচল ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে ব্যস্ত সড়ক ব্যবহার করায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি এবং সৃষ্টি হচ্ছে চরম জনদুর্ভোগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, পানছড়ি বাজার থেকে লোগাং ও গৌরাঙ্গপাড়া সড়কের দুই পাশে অবস্থিত অনেক ব্যবসাপ্রতিষ্ঠান ফুটপাত ও সড়কের অংশ দখল করে ব্যবসা পরিচালনা করছে। বিশেষ করে হার্ডওয়্যার ও ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে রড, সিমেন্ট, পানির ড্রাম, লোহার যন্ত্রাংশসহ বিভিন্ন নির্মাণসামগ্রী দীর্ঘদিন ধরে ফুটপাতজুড়ে রাখা হয়েছে। এছাড়া অস্থায়ী দোকান ও পসরা বসানোর কারণে অনেক স্থানে ফুটপাতের অস্তিত্বই প্রায় বিলীন হয়ে গেছে।

ফুটপাত দখল হয়ে যাওয়ায় স্থানীয় কৃষকরাও তাদের উৎপাদিত কৃষিপণ্য সড়কের ওপর বসে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ফলে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।

স্থানীয় পথচারীরা জানান, ফুটপাত ব্যবহার করতে না পেরে শিশু, নারী ও বয়স্কদের জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ফুটপাতে হাঁটার কোনো জায়গা নেই। বাধ্য হয়ে রাস্তা দিয়ে চলতে হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

আরো পড়ুন...  পটিয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

অটোরিকশাচালক কবির হোসেন বলেন, “ফুটপাত দখলের কারণে রাস্তা সংকুচিত হয়ে গেছে। তার ওপর অতিরিক্ত ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল করায় যাত্রীদের রাস্তার ওপর ওঠানামা করতে হয়। এতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।”

পানছড়ি বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. হেদায়েত তালুকদার বলেন, “ব্যবসায়ীদের একাধিকবার ফুটপাত পরিষ্কার রাখার অনুরোধ করা হয়েছে। প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করলে বাজার কমিটি সর্বাত্মক সহযোগিতা করবে।”

পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা বলেন, “এটি প্রশাসনিক বিষয়। প্রশাসন উদ্যোগ নিলে সমস্যার সমাধান সম্ভব। প্রয়োজন হলে আমরা সহযোগিতা করব।”

এ বিষয়ে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। বাজার পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে দ্রুত ফুটপাত দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় সচেতন মহল মনে করছে, পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত উচ্ছেদ অভিযান, নিয়মিত তদারকি এবং ফুটপাত দখল রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। তাদের মতে, ফুটপাত পথচারীদের জন্য নির্মিত—এটি দখলমুক্ত রাখা প্রশাসন, ব্যবসায়ী ও সাধারণ মানুষের যৌথ দায়িত্ব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বধলায় ফকির হারুন আল হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

সাভারে জমি দখলের অভিযোগে ভাড়া করা লোক দিয়ে মানববন্ধন, ভিডিও ভাইরাল

কালিহাতীতে মাদকবিরোধী বিশেষ অভিযান, ওসি কাইয়ুম খান সিদ্দিকের নেতৃত্বে মোটরসাইকেলমহড়া

পানছড়ি বাজারে ফুটপাত দখলের মহোৎসব, সড়কে ঝুঁকিপূর্ণ চলাচল

কুলাউড়ায় ডিবির অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা-মদ ও নগদ অর্থ উদ্ধার

আলীকদমে বন্যার্তদের পাশে ৪৭ বিজিবি, ত্রাণ বিতরণের পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প

সেনবাগে ইয়াবাসহ বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার

চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে ৪ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

বিএসএফের আপত্তিতে আটকে মনু নদ বাঁধ প্রকল্প, ঝুঁকিতে লাখো মানুষ

দিনাজপুরে তুলা চাষে নতুন সম্ভাবনা, কৃষকদের মাঝে চারা ও কৃষি উপকরণ বিতরণ

১০

বন্যার ক্ষতচিহ্ন মৌলভীবাজারে: ভেঙে গেছে ৯৫ কিলোমিটার সড়ক

১১

হিলিতে স্মার্ট উদ্যোক্তা ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১২

খোকসায় জোড়া খুন: আধিপত্য বিস্তার ও মাদক-সংক্রান্ত বিরোধের অভিযোগ

১৩

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ

১৪

ঝালকাঠির কাঠালিয়ায় সাইবার আইনের মামলায় যুবদল নেতা মাসুম বিল্লাহ আটক

১৫

শ্যামগঞ্জের কিংবদন্তি ছাত্রনেতা হেলালের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

১৬

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১২২ বোতল এস্কাফ সিরাপ ও ২০ ভারতীয় মোবাইল জব্দ

১৭

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান ভেড়ামারা পৌর বিএনপি নেতা শফিকুল ইসলাম ডাবলুর

১৮

কিশোরগঞ্জে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা

১৯

খাগড়াছড়িতে টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

২০