
২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে জমকালো হাফটাইম শো। আর সেই মঞ্চ মাতাতে থাকছেন বিশ্বখ্যাত সংগীত তারকা ম্যাডোনা, শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস।
বৃহস্পতিবার (১৪ মে) আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে ফিফা। আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের দিন অনুষ্ঠিত হবে এই বিশেষ আয়োজন।
ফিফা সভাপতি Gianni Infantino সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পীদের নাম ঘোষণা করে বলেন, ফুটবল, সংগীত এবং বিশ্বের শিশুদের উন্নয়নের লক্ষ্যকে একসূত্রে বাঁধতেই এই আয়োজন করা হচ্ছে।
ফিফা জানিয়েছে, হাফটাইম শো থেকে পাওয়া সমর্থন ব্যবহার করা হবে গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের কার্যক্রমে। যার লক্ষ্য বিশ্বের শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়ানো।
বিশেষ এই হাফটাইম শোর কিউরেশনের দায়িত্বে রয়েছেন Chris Martin। ফিফার এই উদ্যোগকে অনেকেই যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সুপার বোল হাফটাইম শোর আদলে বিশ্বকাপ ফাইনালকে আরও বিনোদনমুখী করে তোলার প্রচেষ্টা হিসেবে দেখছেন।
Madonna এর আগে ২০১২ সালের সুপার বোলে হাফটাইম শোতে পারফর্ম করেছিলেন। অন্যদিকে Shakira ২০২০ সালে Jennifer Lopez-এর সঙ্গে সেই মঞ্চ মাতিয়েছিলেন। এবার প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল মঞ্চে পারফর্ম করবে BTS।
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে United States, Canada এবং Mexico। আগামী ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে আসর। এবারই প্রথম ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। ম্যাচ সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ১০৪টি।
ফিফা সূত্র জানিয়েছে, ফাইনালে হাফটাইম শো অন্তর্ভুক্ত হওয়ায় প্রচলিত ১৫ মিনিটের বিরতি কিছুটা দীর্ঘ হতে পারে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে সময় নির্ধারণ করা হয়নি।
মন্তব্য করুন