বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের পশরবুনিয়া জলবায়ু সহনশীল কেন্দ্রে স্থানীয় অভিযোজন পরিকল্পনা (এলএপি) যাচাই ও পর্যালোচনা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ জুন) বেলা ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি’র পিসিআরসিবি ফেইজ-২ (ক্লাইমেট চেঞ্জ প্রকল্প) এর উদ্যোগে এবং ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, জার্মানির অর্থায়নে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন খাউলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিটুল বিশ্বাস। শুরুতে স্বাগত বক্তব্য দেন সিসিডিবি’র উপজেলা সমন্বয়কারী সুব্রত মিস্ত্রী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিসিডিবি’র ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের ম্যানেজার (রেজিলিয়েন্ট বিল্ডিং) সামিউল আলীম। কর্মশালায় স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন এবং টেকসই উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।
এ সময় এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোছাফ কাকা মিয়া, সিসিআরসি’র সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মতামত প্রদান করেন।
বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগণের অংশগ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য করুন