মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
২১ জুন ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গবাদিপশুর রোগ প্রতিরোধে মাগুরার শ্রীপুরে পল্লী প্রাণিচিকিৎসকদের নিয়ে সচেতনতামূলক সভা

মাগুরার শ্রীপুর উপজেলায় গবাদিপশুর বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধ ও খামারিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পল্লী প্রাণিচিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মামুন খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে এলএসডি (LSD) ও এফএমডি (FMD) রোগে আক্রান্ত হয়ে দেশে বিপুল সংখ্যক গবাদিপশুর মৃত্যু হচ্ছে। এতে খামারিরা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি প্রাণিসম্পদ খাতেও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। ফলে দেশের আমিষের চাহিদা পূরণেও চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, সময়মতো টিকাদান নিশ্চিত করা গেলে এসব রোগের প্রকোপ ও ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এ ক্ষেত্রে পল্লী প্রাণিচিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খামারিদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত টিকাদান কার্যক্রমে সহযোগিতার মাধ্যমে প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে কার্যকর অবদান রাখা সম্ভব।

ডা. মামুন খান জানান, পল্লী প্রাণিচিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি ও সেবার মান উন্নয়নে প্রাণিসম্পদ দপ্তর সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

আরো পড়ুন...  নূরুল ইসলাম বুলবুলের শিক্ষানগরী চাঁপাইনবাবগঞ্জ পরিকল্পনা

সভায় আরও উপস্থিত ছিলেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, এফএআই ও এআই টেকনিশিয়ান-ভ্যাকসিনেটর মো. সোহাগ আলমসহ উপজেলার শতাধিক পল্লী প্রাণিচিকিৎসক।

অনুষ্ঠানে গবাদিপশুর রোগ প্রতিরোধ, টিকাদান কার্যক্রম জোরদার এবং খামারিদের মাঝে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত

মালয়েশিয়া পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

মোরেলগঞ্জে তাহ্ফিজুল উম্মাহ মডেল মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু

কুলিয়ারচরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, সহযোগিতায় বাজরা যুব সমাজ

গবাদিপশুর রোগ প্রতিরোধে মাগুরার শ্রীপুরে পল্লী প্রাণিচিকিৎসকদের নিয়ে সচেতনতামূলক সভা

দুর্গম সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ: বিশুদ্ধ পানির জন্য নলকূপ, শতাধিক মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা

মোরেলগঞ্জে জলবায়ু অভিযোজন পরিকল্পনা যাচাইয়ে সিসিডিবি’র কর্মশালা

মোরেলগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাসিনা কবিরের দাফন সম্পন্ন

মোরেলগঞ্জে ধর্ষণ চেষ্টার অপমানে তরুণীর মৃত্যুর অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

১০

গলাচিপায় শামসুল আলম প্যাদার ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও স্মৃতিচারণ

১১

ফুলছড়ায় শেষ হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’

১২

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান শুরু, সবুজায়নের আহ্বান

১৩

নারীর ঘরে ঢুকে গণপিটুনির শিকার বিএনপি নেতা, এলাকাবাসীর বিরুদ্ধে মামলা নিয়ে উত্তেজনা

১৪

মহিপুরে মোবাইল কোর্টে ৪ গাঁজা সেবনকারীকে কারাদণ্ড

১৫

সাংবাদিকতায় গৌরবময় ১৫ বছর পূর্ণ করলেন মোহন আলী

১৬

গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে পূর্বধলায় অতিরিক্ত সচিব

১৭

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৮

মজিদপুর-এরালিয়া বাজার সড়ক যেন মরণফাঁদ, বাড়ছে দুর্ঘটনা ও জনভোগান্তি

১৯

জুড়ীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ

২০