মোঃ রবিউল ইসলাম, নলডাঙ্গা প্রতিনিধি
২৫ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
নলডাঙ্গার শ্রমিকদের মাঝে টি-শার্ট বিতরণ কর্মসূচি

শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আতা

নাটোরের নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষীকোল হাটের কুলি শ্রমিকদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) সকালে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিকদের হাতে টি-শার্ট তুলে দেন পিপরুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আতাউর রহমান আতা।

এ সময় তিনি বলেন, আমি সবসময় শ্রমজীবী ও মেহনতি মানুষের পাশে থাকতে চাই। সাধারণ মানুষের সেবক হিসেবে কাজ করাই আমার লক্ষ্য।

তিনি আরও বলেন, আমার নেতা জনাব তারেক রহমান এবং নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নির্দেশনায় সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

টি-শার্ট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুর লক্ষীকোল হাটের কুলি শ্রমিক সংগঠনের নেতা ইছোব আলী, তাজেল ইসলাম, বাবু সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

শ্রমিকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম শ্রমজীবী মানুষের মাঝে উৎসাহ ও প্রেরণা জোগায়।

Facebook Comments Box
আরো পড়ুন...  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ গোল করলেই পেলের ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আতা

কালিয়াদহ বিলে অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

বিএনপি নেতা ফারুকুল ইসলামের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র অভিযোগে মোংলায় মানববন্ধন

মোরেলগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

তরুণদের স্বাবলম্বী করতে মোরেলগঞ্জে সিসিডিবির প্রশিক্ষণ আয়োজন

সবুজ পৃথিবীর প্রত্যয়ে মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল

ফেইথ ইন অ্যাকশনের উদ্যোগে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

শ্রীপুরে বৃক্ষরোপণে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা

১০

খাগড়াছড়িতে সেনা অভিযানে আত্মসমর্পণ ২, নিহত ১

১১

ঝোপে মিলল ‘চশমা সাইদ’-এর গলাকাটা মরদেহ

১২

ভূমি সেবা সহজীকরণ ও রাজস্ব আদায় বৃদ্ধিতে কিশোরগঞ্জে কর্মশালা

১৩

বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র ঘর পেল তিন অসহায় পরিবার

১৪

অপপ্রচার-মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন করলেন নারী উদ্যোক্তা লাকী নূর জাহান

১৫

শিশুর পুষ্টি ও রোগ প্রতিরোধে কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৬

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

১৭

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ

১৮

কুড়িগ্রামে জেলা লিগ্যাল এইড কমিটির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত

১৯

কালিহাতীতে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, আহত ৩

২০