আলীকদম প্রতিনিধি
১৫ জুন ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আলীকদম প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

বান্দরবানের নবাগত জেলা পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন আলীকদম প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

রবিবার (১৪ জুন) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় আলীকদম প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

পরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলীকদম উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পর্যটন শিল্পের বিকাশ, মাদক ও অপরাধ দমন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

পুলিশ সুপার আলীকদম প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, “পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করলে সমাজ থেকে অপরাধ, মাদক ও বিভিন্ন সামাজিক ব্যাধি দূর করা সম্ভব। পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও আইনশৃঙ্খলা উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

এ সময় আলীকদম প্রেসক্লাবের নেতৃবৃন্দ জেলা পুলিশের আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় আলীকদম প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  ঝালকাঠির রাজাপুরে খাল দখলের অভিযোগে ভবন ভাঙার নির্দেশ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গম পাহাড়ি জনপদে বিশুদ্ধ পানির আলো, সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

এভারকেয়ারে এমপি পরিবারের পাশে দাঁড়ালেন অধ্যাপক ডা. শাহ আলম তালুকদার

আলীকদম প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে পটিয়া প্রেস ক্লাবের বিবৃতি

তাহেরা নূর স্কুল অ্যান্ড কলেজে নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

৬০ বছর পর শৈশবের বিদ্যাপীঠে ফিরে আবেগে আপ্লুত মেজর জেনারেল মাহবুব হায়দার খান

জগন্নাথপুরে পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার

কুরুকপাতায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২৭৬ জন

মাগুরায় বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করল জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর

মাগুরায় দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১১

সাভারে শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

১২

কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৩

দুবাইয়ে বেনজীর গ্রেপ্তার, ফেসবুকে পরীমনির ‘মজা’

১৪

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৩৬০ বোতল ইস্কফ সিরাপ আটক

১৫

দুই মাসেও মেলেনি এপ্রিলের বেতন, সংকটে মিরুখালী স্কুল এন্ড কলেজের শিক্ষক-কর্মচারীরা

১৬

বিশ্ব রক্তদাতা দিবসে মানবতার বন্ধন পটিয়ার মতবিনিময় সভা

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৮

সুবর্ণচরে নারীর সুরক্ষায় কর্মশালা

১৯

পলিথিনের ছাউনিতে দেলোয়ারের জীবন

২০