শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
২৬ মার্চ ২০২৬, ৯:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। বুধবার (২৬ মার্চ) রাতে উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পূর্ব পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চন্দ্রা এলাকায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে মহাসড়কে একদল সংঘবদ্ধ ডাকাত চলমান যানবাহন ও পথচারীদের টার্গেট করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে এ সময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন সদস্য দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন—গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকার মৃত সাফিজ উদ্দিন সর্দারের ছেলে স্বাধীন (২৮) ও তার ভাই শাহাদাত সর্দার (২৫), টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ছেউটি খলপাড়া এলাকার মৃত শফি মিয়ার ছেলে মো. আকাশ (২৭) এবং ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার বাদিহাটি এলাকার মৃত ইব্রাহিমের ছেলে মো. শাকিল (২৫)। এদের মধ্যে আকাশ ও শাকিল কালিয়াকৈরের বিশ্বাসপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

আরো পড়ুন...  সুজন মোল্লাকে নিয়ে অপপ্রচার, থানায় জিডি

অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি ধারালো লম্বা ছুরি, লোহার তৈরি চাপাতি এবং কালো রঙের লম্বা বৈদ্যুতিক কেবল উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, এসব অস্ত্র ব্যবহার করে তারা মহাসড়কে চলাচলকারী যানবাহন থামিয়ে যাত্রীদের কাছ থেকে মূল্যবান মালামাল ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছিল।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করে ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতক সদস্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। একই সঙ্গে মহাসড়কসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে মহাসড়ক এলাকায় ছিনতাই ও ডাকাতির আশঙ্কা বাড়ছিল। পুলিশের এমন অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Brazil vs Panama 🔴LIVE🔴

রাতেই মাঠে নামছে ব্রাজিল: খেলা কয়টায়, দেখা যাবে যে ইউটিউব চ্যানেলে

পূর্বধলায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে শহীদুল্লাহ ইমরানের ঐক্যের ডাক

চাঁপাইনবাবগঞ্জে সাফা ফাউন্ডেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

ইসলামপুরে গভীর রাতে এসিড নিক্ষেপ, দগ্ধ ১ জন ঢাকায় প্রেরণ

কুলাউড়ায় মোবাইল কোর্ট অভিযানে ৮ মামলা

বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

অটোরিকশার চাপায় স্কুলছাত্র নিহত, আহত ১ শিশু

শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে — গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর

শ্রীমঙ্গলে যুবলীগ নেতা রিপন গ্রেপ্তার

১০

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় হামলা, নারীসহ আহত ৫

১১

জনগণের দোয়া ও সমর্থন চাইলেন আখিনুর আক্তার স্বর্ণা

১২

মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

১৩

দেবীনগরে পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সির শুভ উদ্বোধন

১৪

তিন মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবন

১৫

শ্রীপুরে বিএনপি পরিবারের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা

১৬

পটিয়ায় ঢাকাস্থ পটিয়া সমিতির স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন

১৭

বিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে হত্যা, আটক ৩

১৮

মহিপুরে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালিত

১৯

মৌলভীবাজার হাসপাতালে নবজাতক পাচারের চেষ্টা, ওয়ার্ডবয়ের তৎপরতায় রক্ষা

২০