আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি -
১০ মে ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন

খাগড়াছড়ি সদর উপজেলার গামারীঢালা এলাকায় বসতবাড়ি ও বাগানের গাছ জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা।

রোববার (১০ মে) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে গামারীঢালা এলাকায় বসবাস করে আসছেন। সম্প্রতি একটি প্রভাবশালী চক্র তাদের বসতবাড়ি ও বাগানের বিভিন্ন গাছ জোরপূর্বক কেটে নিয়ে যায়। এ ঘটনায় প্রতিবাদ করলে তাদের অপহরণ ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তারা।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, “আমরা নিজ এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। কিন্তু একটি চক্র ভয়ভীতি দেখিয়ে আমাদের উচ্ছেদের চেষ্টা করছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

মানববন্ধনে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য লাল মিঞা, মো. আসলাম ও কুলসুম বেগম।

বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  ইউপিডিএফ (গণতান্ত্রিক) ঘিরে বিভ্রান্তি, বিলুপ্তির ঘোষণায় দ্বন্দ্ব

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমস্যা সমাধানে জেলা প্রশাসককে প্রধান করে ৭ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন

নলডাঙ্গায় জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে উত্তেজনা: ৬৫ বাণিজ্যিক জাহাজকে রুট পরিবর্তনে বাধ্য করার দাবি যুক্তরাষ্ট্রের

কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা, এক ব্যক্তির কারাদণ্ড

শাহজাদপুরে রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসবের তিন দিনের আয়োজনের সমাপ্তি

আলীকদমে ৫৭ বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

দারিদ্র্যকে হারিয়ে ফুটবলে উজ্জ্বল নাদিরা, ভাণ্ডারিয়ার নতুন ক্রীড়া বিস্ময়

রাজশাহীতে তাস ও নগদ টাকাসহ ৬ জুয়াড়ি গ্রেপ্তার

ঝিকরগাছায় নারীকে কুপিয়ে জখম ও লুটের অভিযোগ, তদন্তে গাফিলতির দাবি সংবাদ সম্মেলনে

১০

নাজিরপুরে কৃষকদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে উচ্চ ফলনশীল ধানবীজ বিতরণ

১১

খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন

১২

কুড়িগ্রামে যৌন নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

১৩

মাগুরায় দুই বিরিয়ানির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা

১৪

উত্তরাঞ্চলে খাল খনন, তিস্তা মহাপরিকল্পনা ও বজ্রনিরোধক আশ্রয়কেন্দ্র গড়ে তোলা হবে : ত্রাণমন্ত্রী দুলু

১৫

নাসিরনগরে চাচা ও চাচাতো বোনদের হামলায় প্রাণ গেল ভাতিজির

১৬

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, গ্রাম্য দাঙ্গা নিরসনে গুরুত্বারোপ

১৭

বদরগঞ্জে দুই কিশোর মাদক কারবারি ইয়াবাসহ আটক

১৮

পাটগ্রাম সীমান্তে ৫১ বিজিবির কড়া নজরদারি, জোরদার টহল

১৯

ভেড়ামারায় ভাই ও ভাতিজার হামলায় গুরুতর আহত সার ব্যবসায়ী মফিজুল

২০