উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি (নড়াইল)-
১৪ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নড়াইলে চৈত্র সংক্রান্তিতে শিবের আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী ‘খেজুর সন্ন্যাসী’ উৎসব

মহাদেব শিবকে তুষ্ট করতে এবং চৈত্র সংক্রান্তিতে তার আশীর্বাদ কামনায় নড়াইলে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী ‘খেজুর সন্ন্যাসী’ পূজা ও ‘খেজুর ভাঙা’ উৎসব। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে নড়াইল সদর উপজেলার কোড়গ্রামের বিদ্যুৎ মল্লিকের বাড়ির আঙিনায় এই বর্ণিল উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। সরেজমিনে দেখা যায়, কাঁটাযুক্ত খেজুর গাছের নিচে ঢাকঢোল, উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে মুখরিত চারপাশ। সাদা ধুতি আর লাল গামছা কোমরে জড়িয়ে একদল সন্ন্যাসী ঢাকের তালে তালে নৃত্য করছেন। ভক্তদের অপলক দৃষ্টির মধ্যেই সন্ন্যাসীরা নাচতে নাচতে কাঁটাভরা খেজুর গাছের মগডালে উঠে পড়েন এবং সেখান থেকে কচি খেজুর ফল ভক্তদের দিকে ছুড়ে দেন। ভক্তরা সেই ফলকে ‘ভোগ’ হিসেবে পেয়ে অত্যন্ত আনন্দিত ও ভক্তিভরে গ্রহণ করেন।

উৎসবের নেপথ্য ও ঐতিহ্য নিয়ে আয়োজক ও অংশগ্রহণকারী সুদর্শন চক্রবর্তী বলেন, “এটি হিন্দু সম্প্রদায়ের বহু বছরের পুরনো ঐতিহ্য। চৈত্র মাসে ‘পাট স্নান’ থেকে শুরু করে আমরা শিব ঠাকুরের নামে উপবাস থাকি। মূলত শিবভক্ত বানরাজের ত্যাগ ও ভক্তিকে স্মরণ করেই শিবকে তুষ্ট করতে আমাদের এই আরাধনা।”

আরো পড়ুন...  লোহাগড়ায় কিশোরী নির্যাতন, ভিডিও ধারণের অভিযোগে তোলপাড়

পূজার পুরোহিত (বালা) সচিন্দ্রনাথ বিশ্বাস বলেন, “চৈত্র মাসে শিব যখন রুদ্র রূপ ধারণ করেন, তখন তাকে তুষ্ট করার জন্য এই উপাসনার বিধান রয়েছে। সেই প্রাচীন কাল থেকেই ভক্তরা চৈত্র সংক্রান্তিতে এই পূজার আয়োজন করে আসছেন।”

উৎসবে আসা চৈতি মল্লিক জানান, বাবার বাড়িতে প্রতিবছর এই আয়োজন দেখতে আসেন তিনি। খেজুর সন্ন্যাসীর পাশাপাশি এখানে কাঁটা সন্ন্যাসী, আগুন সন্ন্যাসী এবং নীল পূজার মতো নানা লোকাচার অনুষ্ঠিত হয়, যা দেখার জন্য শত শত দর্শনার্থী ভিড় জমান।

স্থানীয়রা মনে করেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণের পাশাপাশি এ ধরণের লোকজ সংস্কৃতিগুলো টিকিয়ে রাখা জরুরি, যা আমাদের গ্রামীণ বাংলার হাজার বছরের ঐতিহ্যকে বহন করে চলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গম পাহাড়ি জনপদে বিশুদ্ধ পানির আলো, সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

এভারকেয়ারে এমপি পরিবারের পাশে দাঁড়ালেন অধ্যাপক ডা. শাহ আলম তালুকদার

আলীকদম প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে পটিয়া প্রেস ক্লাবের বিবৃতি

তাহেরা নূর স্কুল অ্যান্ড কলেজে নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

৬০ বছর পর শৈশবের বিদ্যাপীঠে ফিরে আবেগে আপ্লুত মেজর জেনারেল মাহবুব হায়দার খান

জগন্নাথপুরে পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার

কুরুকপাতায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২৭৬ জন

মাগুরায় বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করল জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর

মাগুরায় দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১১

সাভারে শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

১২

কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৩

দুবাইয়ে বেনজীর গ্রেপ্তার, ফেসবুকে পরীমনির ‘মজা’

১৪

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৩৬০ বোতল ইস্কফ সিরাপ আটক

১৫

দুই মাসেও মেলেনি এপ্রিলের বেতন, সংকটে মিরুখালী স্কুল এন্ড কলেজের শিক্ষক-কর্মচারীরা

১৬

বিশ্ব রক্তদাতা দিবসে মানবতার বন্ধন পটিয়ার মতবিনিময় সভা

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৮

সুবর্ণচরে নারীর সুরক্ষায় কর্মশালা

১৯

পলিথিনের ছাউনিতে দেলোয়ারের জীবন

২০