আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি -
২০ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পানছড়িতে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

খাগড়াছড়ির পানছড়িতে হাম ও রুবেলা প্রতিরোধে বৃহৎ পরিসরের টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন।

অনুষ্ঠানে ডা. অনুতোষ চাকমা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে এ টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুরক্ষায় নির্ধারিত সময়ের মধ্যে টিকা গ্রহণ নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।

তিনি জানান, ২০ এপ্রিল থেকে আগামী ১০ মে পর্যন্ত ১১ দিনব্যাপী এ কার্যক্রম চলবে। উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কমিউনিটি ক্লিনিকসহ টিকাদান কেন্দ্রগুলোতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী (৪ বছর ১১ মাস ২৯ দিন পর্যন্ত) সকল শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

স্বাস্থ্য বিভাগ জানায়, কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য উপজেলায় মোট ১০৮টি কমিউনিটি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর অধিকাংশই দুর্গম এলাকায় অবস্থিত। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও টিকাদান কেন্দ্র চালু থাকবে।

আরো পড়ুন...  দিনাজপুরে মন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গনি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বক্তারা বলেন, হাম ও রুবেলা নির্মূলে এ কর্মসূচি সময়োপযোগী উদ্যোগ। শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে রেড ক্রিসেন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মসজিদের ভেতরেই শিশুকে ধর্ষণের চেষ্টা ইমামের, অতঃপর…

বাগেরহাটে নারী উদ্যোক্তা উন্নয়নে এসবিএসি ব্যাংকের আর্থিক ব্যবস্থাপনা কর্মশালা

পানছড়িতে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

কালিয়াকৈরে ঘন লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি চরমে

শ্যামনগরে আয় বাড়াতে গরু পালন প্রশিক্ষণ পেলেন ২৫ জন নারী-পুরুষ

সৌদিতে সড়ক দুর্ঘটনা: লাশ হয়ে ফিরছেন নোয়াখালীর প্রবাসী ফরহাদ

বরিশালে জলবায়ু সহনশীলতা প্রকল্পে অবহিতকরণ সভা

রামপালে দুর্নীতি অভিযোগে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

১০

যশোরে জমি নিয়ে একের পর এক মামলা, বাদীপক্ষকে হয়রানির অভিযোগ

১১

মায়ানমারে পাচারের পথে সিমেন্টবোঝাই বোট আটক, গ্রেফতার ১১

১২

তেলের দাম জানতে গিয়ে পাটগ্রামে দুই সাংবাদিক হেনস্তার অভিযোগ

১৩

মোরেলগঞ্জে জমি বিরোধ ও অপপ্রচারের অভিযোগে উত্তেজনা

১৪

ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনিক কঠোর সিদ্ধান্ত

১৫

বেলকুচিতে প্রকল্প পরিদর্শন

১৬

বাগমারায় বিষে মাছ নিধন

১৭

বরিয়ায় বিদায় ও পুরস্কার বিতরণ

১৮

কিশোরগঞ্জে উদ্ধার মোবাইল হস্তান্তর

১৯

হিলিতে হাম-রুবেলা টিকাদান শুরু

২০