জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
৯ মে ২০২৬, ৮:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফলোআপ সংবাদে গুরুত্বের আহ্বান

ঢাকায় অনুষ্ঠিত দৈনিক স্বদেশ বিচিত্রার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের ফলোআপ সংবাদের ওপর গুরুত্বারোপ করার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, কেবল সংবাদ প্রকাশ করলেই দায়িত্ব শেষ হয় না; বরং আলোচিত ও স্পর্শকাতর ঘটনার শেষ পরিণতি পর্যন্ত সংবাদমাধ্যমকে সক্রিয় থাকতে হবে।

শনিবার (৯ মে) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ফেনী সমিতির হলরুমে আয়োজিত দিনব্যাপী এ কর্মশালা ও প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিকদের জাতীয় জোট এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন (এ্যাবজা)-এর আহ্বায়ক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-এর কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “সাপের লেজে পা দিয়ে ছেড়ে দেবেন না। ছেড়ে দিলে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। অপরাধীদের বিরুদ্ধেও তেমনভাবেই কলম চালিয়ে যেতে হবে।”

তিনি বলেন, বর্তমানে অনেক আলোচিত ঘটনার ফলোআপ সংবাদ প্রকাশের চর্চা কমে গেছে। ফলে অপরাধীরা আইনের ফাঁকফোকর ব্যবহার করে পার পেয়ে যাচ্ছে এবং অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তিনি সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, “সংবাদ প্রকাশের পর তার অগ্রগতি, বিচারিক কার্যক্রম ও শেষ পরিণতি পর্যন্ত সাংবাদিকদের নজর রাখতে হবে। এতে সমাজে জবাবদিহিতা নিশ্চিত হবে।”

আরো পড়ুন...  মোরেলগঞ্জের বিএনপি নেতা মিলনের প্রশংসনীয় উদ্যোগ: নিজস্ব অর্থায়নে বালুর রাস্তা সংস্কার

আহমেদ আবু জাফর আরও বলেন, “প্রায় দেড় যুগ ধরে ফলোআপ সংবাদের চর্চা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। পেশাদার সাংবাদিকদের এই জায়গাটিতে আরও গুরুত্ব দিতে হবে।” এ সময় তিনি সাংবাদিকদের তালিকা প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা, সাংবাদিক সুরক্ষা আইনসহ ১৪ দফা দাবির বিষয়ে সরকারের অবস্থানও জানতে চান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় মুক্ত গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সত্য প্রকাশ করবে, তাদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা উচিত নয়।” তিনি আরও বলেন, রাজনৈতিক দল, সরকারি সংস্থা কিংবা অন্য কোনো পক্ষের উচিত নয় সত্য প্রকাশে বাধা দেওয়া। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক ধর।

এছাড়া বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রোবায়েত ফেরদৌস, ড. মো: অলিউর রহমান, মিজানুর রহমান, ওমর ফারুক জালাল, সাব্বির আহমেদ রনি, মুনসুরুল হক সোহান, ড. আবু তাহের, মঞ্জুর হোসেন ঈশা, রিফাত শিহাব উদ্দিন এবং রোটা রিয়াজ উদ্দিন।

আরো পড়ুন...  শীলখালী চেকপোস্টে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

দিনব্যাপী এ কর্মশালা ও প্রতিনিধি সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৭০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

মিশরের এক নারী, যিনি বয়সের সংজ্ঞাই বদলে দিলেন

ঘুষ না দিলে মেলে না এতিমখানার অনুদান! ভোলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

পানছড়িতে অটোরিকশা থামিয়ে এলোপাতাড়ি গুলি, প্রাণ গেল ৩ যুবকের

বিষাক্ত কেমিক্যালে আইসক্রিম তৈরি, দোহাজারীতে জরিমানা ও দুই লাখ টাকার মালামাল জব্দ

র‌্যালি-আলোচনা সভায় ইসলামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

র‌্যালি-আলোচনা সভায় মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

চারা বিতরণ ও দোয়া মাহফিলে বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ

দেওয়ানগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১০

অটোভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২

১১

গ্রামীণ উন্নয়নকে এগিয়ে নিতে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

১২

বেতন-ভাতার দাবিতে মাগুরায় এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

১৩

আমাগো কষ্ট কেউ দ্যাখে না’—তিস্তার ভাঙনে ১৫ দিনে রাজারহাটে নদীগর্ভে ১৯টি বাড়ি

১৪

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ মাটিচাপা, জিডি করতে এসে গ্রেপ্তার স্বামী

১৫

নড়াইলে ডাকাত চক্রের সদস্য ও স্বর্ণকারসহ ৬ জন গ্রেপ্তার

১৬

তেঁতুলিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, বিতরণ করা হলো ৯ লাখ টাকার চেক ও গাছের চারা

১৭

পোল্ট্রি শিল্প রক্ষায় ৬ দফা দাবি, কিশোরগঞ্জে খামারিদের মানববন্ধন ও স্মারকলিপি

১৮

ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৯

১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে মামলা

২০