কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি
৩০ মার্চ ২০২৬, ৭:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যাংক ব্যবস্থাপকের অপেশাদার আচরণের প্রতিবাদে দিনাজপুরে সাংবাদিকদের মানববন্ধন

দিনাজপুরের ঘোড়াঘাটে পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে সংবাদকর্মীর সাথে চরম অসৌজন্যমূলক আচরণ ও অপদস্থ করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ঘোড়াঘাট শাখা ব্যবস্থাপক মনোয়ার হোসেন এক সাংবাদিক ও এক যুবকের সাথে অত্যন্ত অশোভন আচরণ করেছেন। ঘটনার সূত্রপাত হয় একটি ভুল লিগ্যাল নোটিশকে কেন্দ্র করে। জানা গেছে, এক ঋণগ্রহীতার নোটিশে স্বামীর নামের পরিবর্তে ভুলবশত দেবরের নাম উল্লেখ করা হয়।

গত ১৫ মার্চ ভুক্তভোগী যুবক বিষয়টি নিয়ে কথা বলতে স্থানীয় শিক্ষানবিশ আইনজীবী ও সাংবাদিক সুলতান কবিরকে সাথে নিয়ে ব্যাংকে যান। এ সময় শাখা ব্যবস্থাপক মনোয়ার হোসেন তাদের ওপর ক্ষিপ্ত হন এবং সংবাদকর্মী সুলতান কবিরকে ‘দালাল’ বলে সম্বোধন করে চরম অপমান করেন।

বক্তারা আরও জানান, ঘটনার পরদিন ১৬ মার্চ স্থানীয় কয়েকজন সংবাদকর্মী বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ব্যবস্থাপক প্রথমে পারিবারিক চাপের অজুহাত দেন। তবে এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চাইলে তিনি পুনরায় উত্তেজিত ও আক্রমণাত্মক আচরণ শুরু করেন, যা উপস্থিত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে।

আরো পড়ুন...  মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান

সরকারি দায়িত্বে থেকে সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের সাথে এমন অপেশাদার আচরণ কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেন সাংবাদিক নেতারা।

মানববন্ধন শেষে সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তরে একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত তদন্ত সাপেক্ষে ওই ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে পরবর্তীতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

উক্ত প্রতিবাদ কর্মসূচিতে ঘোড়াঘাট উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত

মালয়েশিয়া পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

মোরেলগঞ্জে তাহ্ফিজুল উম্মাহ মডেল মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু

কুলিয়ারচরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, সহযোগিতায় বাজরা যুব সমাজ

গবাদিপশুর রোগ প্রতিরোধে মাগুরার শ্রীপুরে পল্লী প্রাণিচিকিৎসকদের নিয়ে সচেতনতামূলক সভা

দুর্গম সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ: বিশুদ্ধ পানির জন্য নলকূপ, শতাধিক মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা

মোরেলগঞ্জে জলবায়ু অভিযোজন পরিকল্পনা যাচাইয়ে সিসিডিবি’র কর্মশালা

মোরেলগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাসিনা কবিরের দাফন সম্পন্ন

মোরেলগঞ্জে ধর্ষণ চেষ্টার অপমানে তরুণীর মৃত্যুর অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

১০

গলাচিপায় শামসুল আলম প্যাদার ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও স্মৃতিচারণ

১১

ফুলছড়ায় শেষ হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’

১২

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান শুরু, সবুজায়নের আহ্বান

১৩

নারীর ঘরে ঢুকে গণপিটুনির শিকার বিএনপি নেতা, এলাকাবাসীর বিরুদ্ধে মামলা নিয়ে উত্তেজনা

১৪

মহিপুরে মোবাইল কোর্টে ৪ গাঁজা সেবনকারীকে কারাদণ্ড

১৫

সাংবাদিকতায় গৌরবময় ১৫ বছর পূর্ণ করলেন মোহন আলী

১৬

গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে পূর্বধলায় অতিরিক্ত সচিব

১৭

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৮

মজিদপুর-এরালিয়া বাজার সড়ক যেন মরণফাঁদ, বাড়ছে দুর্ঘটনা ও জনভোগান্তি

১৯

জুড়ীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ

২০