মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-
১৩ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ভোলাহাট সীমান্তে বিজিবির বড় অভিযান

ভারতীয় মোবাইল, ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেটের বিশাল চালান জব্দ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার (১৩ মে) গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫৪টি বিভিন্ন মডেলের ব্যবহৃত ভারতীয় চোরাই মোবাইল ফোন, ৩ হাজার ৯৮০ পিস ইয়াবা এবং ১৯ হাজার ৪৫০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট উপজেলার চামুচা বিওপি থেকে সহকারী পরিচালক শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৮/১-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চামুচা গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চোরাকারবারী দল দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় মোবাইল ফোন, ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেটের চালান জব্দ করা হয়।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  নবীনগরে নবম শ্রেণীর ছাত্রী অপহরণ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলেম: নির্ভরতার নয়, নেতৃত্বের প্রতীক হওয়া জরুরি

শ্রীমঙ্গলে দিনের আলোতে প্রকাশ্যে নারী ছিনতাই, গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার লুট

রাজশাহীতে থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

ইয়ূথ এন্ডিং হাঙ্গার ভোলা জেলা ইউনিটের নতুন নেতৃত্বে রাশেদ ও তাহমিনা

মৌলভীবাজারে মৃত ও অক্ষম সরকারি কর্মচারীদের পরিবারকে অনুদানের চেক বিতরণ

মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভারতীয় মোবাইল, ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেটের বিশাল চালান জব্দ

ঈদে ঘুরে আসুন প্রকৃতির নিভৃত স্বর্গ ‘বেকি লেক’

“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়” — মাগুরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

টোলমুক্ত মহানন্দা সেতুর দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাও

১০

প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নির্মাণাধীন ঘরে বালুচাপা

১১

চট্টগ্রামে ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার মরদেহ, রহস্য ঘিরে তদন্ত

১২

বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রাসেল-সম্পাদক রাহুল

১৩

রাজশাহীতে ‘জম্বি মাদক’ আতঙ্ক

১৪

মাজারে মেলা দেখতে এসে তরুণী ধর্ষণের শিকার, অভিযুক্ত যুবক আটক

১৫

ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়, সংবাদ সম্মেলনে মুখ খুললেন বিএনপি নেতা বকুল

১৬

বিকাশে টাকা পাঠানোর নামে প্রবাসীর ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

১৭

পদ্মা থেকে অবৈধ মাটি উত্তোলন, চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর জব্দসহ জরিমানা

১৮

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

১৯

আল-আজহারে বিকেলের জ্ঞানগভীর আড্ডা ও দাওয়াহ ভাবনা

২০