আলী আজীম, মোংলা প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাদক কারবারি ও চাঁদাবাজদের কোনো ছাড় নয়-ড. শেখ ফরিদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) বিএনপি মনোনীত নব নির্বাচিত সাংসদ লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, রামপাল-মোংলায় কোনো মাদক কারবারি, সন্ত্রাসী বা চাঁদাবাজের স্থান হবে না। জনগণের সামান্য কষ্টের কারণ হয়-এমন ব্যক্তি যদি দলের শীর্ষ পর্যায়ের কেউও হন, তার স্থান এ জনপদে হবে না।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় মোংলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান বাংলাদেশ জনগণের বাংলাদেশ। বিএনপি জনগণকে সঙ্গে নিয়েই রাজনীতি করতে চায়। অবৈধ দখলদার, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিএনপিতে কোনো ছাড় দেওয়া হবে না। আমি স্পষ্টভাবে বলতে চাই, চাঁদাবাজদের বিএনপি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এদের ছাড়াই বিএনপি আরও শক্তিশালীভাবে এগিয়ে যাবে।

এমময় সাংবাদিকরা নব নির্বাচিত সাংসদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে বিকাল ৫টায় মোংলা বন্দর শ্রমিক সংঘ চত্বরে মোংলা থানা ও পৌর বিএনপির আয়োজনে নবনির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফরিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, সাধারণ সম্পাদক মো. হাসান গাজী, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলসহ বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০