মোহন আলী, কুষ্টিয়া প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এসি ল্যান্ডের হস্তক্ষেপে তালা খুললো রায়টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের অনিয়মিত উপস্থিতিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার অবসান ঘটেছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে দীর্ঘ সময় তালাবদ্ধ থাকার পর অবশেষে স্কুলটি খুলে দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিদ্যানুরাগী মহলে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টির শিক্ষকরা দীর্ঘদিন ধরে অনিয়মিতভাবে স্কুলে আসতেন। বারবার অভিযোগ করেও কোনো সুরাহা না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী প্রতিবাদ হিসেবে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এমনকি দপ্তরিকে দিয়ে ক্লাস করানোর মতো গুরুতর অভিযোগের সত্যতাও পাওয়া গেছে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার। তিনি উত্তেজিত এলাকাবাসীর সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন এবং তালাবদ্ধ স্কুলটি খুলে দেওয়ার ব্যবস্থা করেন। এ সময় এলাকাবাসী শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করার দাবিতে প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ হস্তান্তর করেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দাবি, সহকারী শিক্ষক সালাম প্রভাবশালী হওয়ায় নিয়মিত স্কুলে না এসেও জোরপূর্বক হাজিরা খাতায় সই করেন। মূলত ওই শিক্ষকের স্বেচ্ছাচারিতার কারণেই বিদ্যালয়ে এই অচল অবস্থার সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন...  ভেড়ামারায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু, প্রথম দিনে অনুপস্থিত ১৯

পরিদর্শন শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার বিদ্যালয় কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করে দেন। তিনি জানান, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে এবং দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে এলাকায় ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় বীর মুক্তিযোদ্ধা লতিফ হাওলাদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোংলায় বীর মুক্তিযোদ্ধা লতিফ হাওলাদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সুনামগঞ্জ জেলা ছাত্রদলে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল

মঠবাড়িয়ার ‘চিকিৎসার হাট’: সাইনবোর্ডে স্বপ্ন, ভেতরে ভয়ংকর বাস্তবতা

বিরামপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত, সাংবাদিকদের ঐক্যের আহ্বান

চাঁপাইনবাবগঞ্জে ৫,২৬০ ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি

রাজশাহীতে অস্ত্র-গুলি ও বিপুল অ্যালকোহল উদ্ধার, আটক ১

কুলিয়ারচরে ১৫% ছাড়ে পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী মেলা উদ্বোধন

ভাণ্ডারিয়ায় তুচ্ছ ঘটনায় ঝালমুড়ি বিক্রেতার লক্ষাধিক টাকার কলাগাছ কেটে সাবাড়

কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত, স্বাধীন সাংবাদিকতার ওপর গুরুত্ব

১০

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকারের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

১১

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের রবি

১২

বড়লেখায় বিজিবির অভিযানে ১৯২ বস্তা জিরা জব্দ

১৩

রামপালে ঘের নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৪

১৪

তেঁতুলিয়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১৫

সিজদায় থাকা মুসল্লিকে হত্যা, শ্রীমঙ্গলে চাঞ্চল্য

১৬

নিয়ামতপুরে ‘পার্টনার কংগ্রেস’, কৃষি ও উদ্যোক্তা উন্নয়নে নতুন দিগন্ত

১৭

মাগুরা মেডিকেলে ৮ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৮

এপেক্স ক্লাব আগ্রাবাদে নতুন নেতৃত্ব, প্রেসিডেন্ট রহিম খন্দকার

১৯

সীমান্তে অভিযান, ২৭ বোতল ভারতীয় মদ জব্দ

২০